আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠিক যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য, বাইকে চেপে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিনিধিঃ বাইকে চেপে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে পৌছাল যুবক। পিছনে তাঁর অসুস্থ দাদু। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।  আর এই দৃশ্য যেন আবার মনে করিয়ে দিল আমির খানের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চিত্র।

মধ্যপ্রদেশে রাজধানী ভোপাল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে সাতনার সর্দার বল্লভভাই প্যাটেল জেলা হাসপাতালে এই ঘটনা ঘটে। শনিবার গভীর রাতে নীরজ গুপ্তা নামে এক ব্যক্তির দাদু অসুস্থ হয়ে পড়লে তাকে বাইকে করে সাতনা হাসপাতালে নিয়ে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি জরুরি বিভাগের ঠিক মাঝখানে বাইকটি থামান। একজন নিরাপত্তারক্ষী তাকে অনুসরণ করছে। এবং এই পুরো ঘটনাটি রেকর্ড করছে। ওই যুবক এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছিয়ে । তারপর বৃদ্ধ অচৈতন্য অবস্থায় থাকায় হাসপাতালের কর্মীরা তাঁকে বাইক থেকে নামিয়ে সাহায্য করতে ছুটে আসেন।

এই ঘটনার পরেই ওই যুবক তাঁর দাদুর খবর নিতে  হাসপাতালে যান। ঘটনাটি জানতে পেরে জরুরি বিভাগের চিকিৎসক ওই ব্যক্তিকে তিরস্কার করেন। তবে কেন তাঁকে তিরস্কার করল ডাক্তার তা জানা যায়নি। কিন্তু এই বাইকে করে এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছান ঘটনা আরও এবার মনে করিয়ে দিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চিত্র।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ