চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষায় টুকলি ঠেকাতে জুতো সার্চ পুলিশের

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজস্থানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় জুতার সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসে টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল কিছু পরীক্ষার্থীরা। সেই ঘটনা সামনে আসতেই হৈচৈ পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার সেই ধরনের ঘটনা যাতে বাংলার বুকে না ঘটে তার জন্য রবিবার একটু ভিন্ন ভূমিকায় দেখা গেল পুলিশকে। রাজ্য পুলিশের পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় টুকলি রুখতে এদিন জলপাইগুড়ি শহরে পুলিশকে দেখা গেল পরীক্ষার্থীদের জুতো খুলে চেক করতে। পরীক্ষায় টুকলি রুখতেই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা পুলিশের আধিকারিকেরা স্বীকারও করে নিয়েছেন। এদিন পরীক্ষা কেন্দ্র ঢোকার আগে পরীক্ষার্থীদের জুতো চেক করে তারপর পরীক্ষা কেন্দ্র ঢোকানো হয়েছে।

রবিবার পুলিশের ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা ছিল। সেই কারনে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে পরীক্ষার্থীদের সারা শরীর চেকিং করার পর তাদের জুতো খুলিয়ে জুতো পর্যন্ত চেকিং করে তারপর তাদের পরীক্ষাকেন্দ্রর ভেতর ঢুকতে দেওয়া হয়। এমন ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে। ঘটনায় পুলিশ আধিকারিক স্বপন ভৌমিক জানিয়েছেন, ‘আমাদের কাছে কড়া নির্দেশ এসেছে। তাই এভাবে চেকিং করবার পর পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে। পরীক্ষা গ্রহন শুরু হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’ একই সঙ্গে এটাও ঘটনা পুলিশের এই চেকিংয়ে যেমন সন্দেহভাজন কিছু নজর পড়েনি তেমনি আটক হওয়ার মতো কোনও ঘটনাও ঘটেনি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ