কলকাতা পুরনিগমে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার কলকাতা পুরনিগমে প্রস্তাবিত বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন তিনি। এবারের বাজেটে পানীয় জল পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। এবারে অবশ্য গতবারের তুলনায় কম ঘাটতি ঘাটতি বাজেট পেশ করলেন তিনি।

চলতি অর্থবর্ষের বাজেটে ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা আয় দেখিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে বাজেটে ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। ফলে ঘাটতি হিসাবে ১১২ কোটি টাকা বাজেটে দেখানো হয়েছে। এর আগে ২০২৩-২৪ সালে ঘাটতি ধরা হয়েছিল ১৪৬ কোটি টাকা। গত অর্ধবর্ষে পুর বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। কিন্তু আয় হয়েছিল ৩ হাজার ৮৭১ কোটি ৭৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

পাশাপাশি এবারের বাজেটে চলতি অর্ধবর্ষে গত ২৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা পুরনিগমের সম্পত্তি কর খাতে আয় হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে সম্পত্তি খাতে আয় হয়েছিল এক হাজার ১২০ কোটি টাকা। গত বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার কাছাকাছিও পৌঁছোতে পারেনি কলকাতা কর্পোরেশন। জানা গিয়েছে, লক্ষ্যমাত্রার তুলনায় ৬৫৯ কোটি টাকা কম আদায় করা হয়েছে।

এদিন ঘাটতি বাজেট নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘গত বছরগুলির তুলনায় আয় অনেকটাই বেড়েছে। বিভাগীয় আধিকারিকরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে সম্পত্তি কর আদায় করেছেন, তাতে পুরনিগমের আয় অনেকটাই বেড়েছে। পাশাপাশি বিল্ডিং, লাইসেন্স ও পার্কিং সহ অন্যান্য খাতেও আয় বেড়েছে। সেইসঙ্গে বাজেটে ঘাটতির পরিমাণও গত বাজেটের তুলনায় কমেছে। তবে আমি ম্যাজিক জানি না যে আজ বলব, কাল কমে যাবে।‘

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার