‘ইন্ডিয়া’ জোটেই থাকছে মেহবুবা মুফতির পিডিপি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: এনডিএ’তে সামিল হওয়ার অপপ্রচার খারিজ করে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে থাকার কথা জানাল মেহবুবা মুফতির পিডিপি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে দলের ওই অবস্থানের কথা জানানো হয়েছে। আর উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

গত কয়েকদিন ধরেই বিজেপি দালাল হিসাবে পরিচিত সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশ লাগাতার প্রচার চালাচ্ছে, ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে সামিল হচ্ছে পিডিপি। এদিনও ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির মালিকাধীন একটি টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে, লোকসভা ভোটে ইন্ডিয়া জোটকে জোর ধাক্কা দিয়ে একলা চলোর পথে যাচ্ছে মেহবুবা মুফতির পিডিপি। দলটির মুখপাত্র সুহেল বুখারির মন্তব্য উদ্ধৃত করে ওই দাবি জানিয়েছে ‘বিজেপি পন্থী’ হিসাবে পরিচিত সংবাদমাধ্যমটি। যদিও সুহেল বুখারি কোথাও স্পষ্ট করে আলাদা লড়ার কথা জানাননি। তিনি জানিয়েছেন, যেহেতু ন্যাশনাল কনফারেন্স ‘একলা চলো’র কথা জানিয়েছে তাই পিডিপি এ বিষয়ে কী অবস্থান নেবে তা শিগগিরই চূড়ান্ত হবে।’

বিজেপি দালাল হিসাবে পরিচিত সংবাদমাধ্যমের একাংশ যেভাবে পিডিপির ‘ইন্ডিয়া’ জোট ছাড়ার খবর লাগাতার চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে তাতে ক্ষুব্ধ দলনেত্রী মেহবুবা মুফতি। তাঁর নির্দেশে ওই অপপ্রচারের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট জানানো হয়েছে। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে পিডিপির ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে মনগড়া খবর প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া জোটের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জোটের ঐক্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ দল। ফলে বিভ্রান্তকর প্রচারে কর্ণপাত করার প্রয়োজন নেই।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা