আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এমবাপ্পের বিকল্প কে, খুঁজতে শুরু করেছে পিএসজি

নিজস্ব প্রতিনিধি : পিএসজিতে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে অধ্যায় শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে এমবাপ্পের বিকল্প খেলোয়াড় খুঁজছে ক্লাব কর্তৃপক্ষ। বিকল্প খেলোয়াড় হিসাবে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। তবে এদের সকলের মধ্যে ভিক্টর ওসিমেনের নাম উঠে এসেছে। উল্লেখ্য, পিএসজি ছেড়ে খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন এমবাপ্পে।

এমবাপ্পের বিকল্প হিসাবে পিএসজি ক্লাবের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছেন ভিক্টর ওসিমেন। গত মরশুমে লিগ শিরোপা জয়ের নায়ক ছিলেন এই নাইজেরিয়ান। ধারাবাহিক সাফল্যের পর আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ওসিমেন। সম্প্রতি তাঁর ক্লাব নাপোলির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছেন ওসিমেনের। আগামী গ্রীষ্মে তাঁর ক্লাব ছাড়া নিশ্চিত। জানা যাচ্ছে, এমবাপ্পের জায়গায় ওসিমেনের খেলার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি এমবাপ্পের বিকল্প হিসাবে উঠে আসছে মোহম্মদ সালাহর নাম। লিভারপুলের এই তারকার পিএসজিতে আসার কথা অনেক আগেই থেকেই শোনা গিয়েছিল। এবারে সালাহর পিএসজিতে আসার সম্ভাবনা আরও উজ্ব্বল হয়ে উঠেছে। সালাহকে অবশ্য সৌদি আরবের প্রিমিয়ার লিগের ক্লাব আল ইত্তিহাদও নিতে চায়। তবে শেষপর্যন্ত সালাহ কোন দলে যায়, সেটাই দেখার। একইসঙ্গে এমবাপ্পের বিকল্প খোঁজার তালিকায় মার্কাস রাশফোর্ডও রয়েছে। তবে চলতি মরশুমে অবশ্য ভালো পারফরমেন্স করতে পারেননি রাশফোর্ড।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ