বিদেশি মুদ্রার ভাণ্ডার ক্রমশই নিম্নমুখী, ২ মাসের মধ্যে সর্বনিম্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্ব অর্থনীতিতে ‘রাজ’ করার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর স্যাঙাতরা। অথচ দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্রমশই নিম্নমুখী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার তহবিল আরও ১.১৩ বিলিয়ন ডলার কমেছে। বিদেশি মুদ্রা ভাণ্ডারে জমা রয়েছে ৬১৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। টানা দুই সপ্তাহ বৈদেশিক মুদ্রা তহবিল নিম্নমুকী হওয়ায় রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়াকে গুরুত্বই দিতে চাইছেন না অর্থ মন্ত্রকের আধিকারিকরা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে শুক্রবার জানানো হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৫.৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছিল। ডলারের তুলনায় টাকার দামে লাগাতার উত্থান-পতনের কারণেই বিদেশি মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে যাচ্ছে। টানা দুই সপ্তাহে ৬.৪৩ বিলিয়ন ডলার ঘাটতি হয়েছে। মূলত রফতানির তুলনায় আমদানি বেড়ে যাওয়াতেই বিদেশি মুদ্রার তহবিল কমছে।

যদিও আপাতত আমদানিকৃত পণ্যের উপরে কোনও ধরনের নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা নেই বলে রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন। ডলারের দাম থিতু হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও তাঁর দাবি। তবে বিশ্ববাজারে অপরশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় ডলার-সহ বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রার সঞ্চয় খানিকটা বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার