‘অবাধ্য’ ঈশান, শ্রেয়সকে বার্ষিক চুক্তি থেকে ছেঁটে ফেলল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনাই সত্যি হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা জয় শাহের হুঁশিয়ারি অমান্য করায় শাস্তি পেলেন দুই তরুণ ক্রিকেটার ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার। ২০২৩-২০২৪ সালের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দুই জনেই। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে যে ৩০ খেলোয়াড়ের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির কথা জানানো হয়েছে সেই তালিকায় নেই ঈশান কিশন এবং শ্রেয়স আয়ার।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশন। দেশের হয়ে না খেলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য অনুশীলনও করে চলেছেন। আর তাঁর ওই আচরণ মোটেও ভালো চোখে দেখেননি ভারতীয় বোর্ডের সর্বেসর্বা বিসিসিআই সচিব জয় শাহ। দিন কয়েক আগেই প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার মানসিকতা নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ এবং জাতীয় নির্বাচকদের নির্দেশ অমান্য করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারেরা। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার জন্য কোনও অজুহাত গ্রাহ্য হবে না। নির্দেশ না মানলে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও ওই হুঁশিয়ারিকে পাত্তাই দেননি ঈশান কিশন। ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফির একটি ম্যাচও খেলেননি উইকেটরক্ষক-ব্যাটার।

অন্যদিকে পিঠের ব্যথায় কাবু শ্রেয়স আইয়ারও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। নিজেকে সুস্থ করে তোলার জন্য তার লাগামছাড়া মনোভাব খুব একটা ভালো চোখে দেখেননি বোর্ডের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে এবার জাতীয় দলে ফেরার সুযোগও হাতছাড়া হতে চলেছে ঈশান ও শ্রেয়সের।

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া