আচমকাই শিন্ডে-ফড়নবিশদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পওয়ারের, শোরগোল মরাঠা ভূমে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুয়ারে লোকসভা ভোট। ওই ভোটে ‘ইন্ডিয়া’ জোটে থেকেই লড়ার কথা শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির। কিন্তু বৃহস্পতিবার আচমকাই শত্রু শিবিরের তিন সেনাপতিকে শনিবার নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে মরাঠা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মরাঠা স্ট্রংম্যান। ওই আচমকা নিমন্ত্রণ ঘিরেই নানা জল্পনা দানা বেঁধে উঠেছে। যদিও শরদ ঘনিষ্ঠ এক নেতার দাবি, রাজনৈতিক সৌজন্য দেখিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর দুই ডেপুটি দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পওয়ারকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন বর্ষীয়ান নেতা।

ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। আগামী শনিবার ‘নমো মহারোজগার মেলা’য় যোগ দিতে পুণের বারামতী যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর দুই ডেপুটি দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পওয়ার। বারামতীর বিদ্যা প্রতিষ্ঠানের মাঠেই ওই অনুষ্ঠান রয়েছে। বারামতী শরদ পওয়ারের খাসতালুক বা নিজের শহর হিসাবেই পরিচিত। তাছাড়া যে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠান হচ্ছে তার চেয়ারম্যান পদে রয়েছেন মরাঠা স্ট্রংম্যান।

তাই নিজের শহরে আসা রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর দুই ডেপুটিকে আতিথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পওয়ার। মুখ্যমন্ত্রী শিন্ডেকে চিঠি পাঠিয়ে এনসিপির প্রতিষ্ঠাতা সভাপতি জানিয়েছেন, ‘জনপ্রতিনিধি হিসাবে বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ও তাঁর কন্যা সুপ্রিয়া সুলে যোগ দিতে আগ্রহী। ওই দিন অনুষ্ঠান শেষে দুপুরে মুখ্যমন্ত্রী ও তাঁর দুই ডেপুটি তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজনে অংশ নিলে তিনি কৃতজ্ঞ থাকবেন।’ যদিও মরাঠা স্ট্রংম্যানের অনুরোধে সাড়া দিয়ে মধ্যাহ্নভোজে পওয়ারের বাসভবনে যাবেন কিনা তা নিয়ে কিছু জানাতে রাজি হননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। 

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!