চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: একনাগাড়ে হয়ে চলেছে ভারী বৃষ্টি। আর রবিবার (১০ অগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টিতে নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। সেই জলের তোড়েই ভেসে গিয়েছে একটি আস্ত সেতু। কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেয়েছে একটি পণ্যবাহী ট্রাক ও একটি এসইউভি। ক্যামেরায় বন্দি হয়েছে ওই ভয়ঙ্কর দৃশ্য। সেতু ভেসে যাওয়ার ফলে উপত্যকার ১৭টিরও বেশি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by ज़िन्दगी गुलज़ार है ! (@zindagi.gulzar.h)

ভাইরাল হওয়া ভয়াবহ ভিডিওটি চামোলির নীতি উপত্যকার তামাকের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘কাদা-মিশ্রিত বিপুল জলরাশি তীব্র বেগে নিচের দিকে ধেয়ে এসে একটি স্টিলের সেতুতে আছড়ে পড়ছে। আর জলের প্রচণ্ড তোড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি মূল কাঠামো থেকে উপড়ে গিয়ে নদীর জলের সঙ্গে ভেসে যাচ্ছে। নদীর ধার ঘেঁষে থাকা রাস্তায় একটি ট্রাক ও একটি এসইউভি গাড়ি বিপর্যয়ের ঠিক আগ মুহূর্তে দিক পরিবর্তন করে রক্ষা পেয়েছে। সেতুটি ভেসে যাওয়ায় এলাকাটি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত ওই এলাকায় যাতায়াত না করার জন্য  সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে প্রশাসন।’

উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন বিভাগের সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন যে, গতকাল রবিবার (১০ অগস্ট) রাত থেকেই চামোলি-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দেহরাদুন, বাগেশ্বর, নৈনিতাল ও চম্পাওয়াতের পরিস্থিতি খুব খারাপ। আবহাওয়া অফিসের পূর্বাভাস, পুরো রাজ্যজুড়েই বৃষ্টি হবে এবং তা অব্যাহত থাকবে। রবিবার রাতের মতো সোমবার রাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল