ঝাড়গ্রামে দিনদুপুরে বেআইনি তেলের গুদামে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : রহস্যজনকভাবে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের শিবানন্দপুরের একটি গাড়ি গ্যারেজের মজুত তেলের গোডাউনে শুক্রবার দুপুরে আগুন লাগে। ভয়ঙ্কর আগুনে নিমেষে ভষ্মিভূত হয় পুরো গোডাউন সমেত তেলের ড্রামগুলো।জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে শিবানন্দপুর এলাকার(Sibanandapur Area) ওই গাড়ি গ্যারেজের আগুন দেখতে পান স্থানীয়রা।কিছু বুঝে উঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ।খবর দেওয়া হয় দমকলে।

পরে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের গোডাউন সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। অপরদিকে গাড়ি গ্যারেজের এই তেলের গোডাউনে আগুন লাগায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ অবৈধ ভাবে তেল মজুত করার কারণে এরকম ভয়াবহ ঘটনা ঘটেছে।

ঝাড়গ্রাম(Jhargram) এলাকায় প্রকাশ্যে এই ধরনের বেআইনি তেল মজুতের ঘটনায় তাই প্রশাসনের ব্যর্থতার দিকে আঙ্গুল তুলেছেন স্থানীয় মানুষজন। এমনিতেই প্রতিনিয়ত হাতির হামলায় আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। প্রতিদিনই হাতির দল খাবারের সন্ধানে হামলা চালাচ্ছে গ্রামের বাড়ি গুলিতে। শস্যের ক্ষেতে ফসলের ক্ষতি করছে হাতির দল। এরমধ্যে বেআইনি তেলের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে ঝাড়গ্রামে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং