Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য ক্যাডারের আধিকারিকদের জেলাশাসক-এসপি পদ থেকে সরানোর নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরাসরি আইএএস ও আইপিএস নন, এমন আধিকারিকদের জেলাশাসক ও এসপির পদ থেকে সরাতে হবে। বৃহস্পতিবার দেশের প্রতিটি রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থা‍ৎ রাজ্য ক্যাডারের কোনও আধিকারিককে জেলার দুই শীর্ষ পদে রাখা যাবে না। অবিলম্বে ওই নির্দেশ কার্যকর করে তা কমিশনকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি রাজ্যেই শাসকদলের বিরুদ্ধে রাজ্য ক্যাডারদের আধিকারিকদের জেলাশাসক ও পুলিশ সুপার পদে বসিয়ে ভোট বৈতরণী পার হওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে এদিন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবীণ আমলারা মনে করছেন, কমিশনের এমন নির্দেশ অবাস্তব। কেননা, দেশের একাধিক রাজ্যে পর্যাপ্ত পরিমাণে সরাসরি আইএস-আইপিএস ক্যাডারের আধিকারিক নেই। ফলে নন ক্যাডারদের পদোন্নতি দিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের পদ পূরণ করতে বাধ্য হয় রাজ্য সরকারগুলি।

এদিন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে নন ক্যাডার হওয়ার কারণে গুজরাত, পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে একাধিক জেলাশাসক-পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। গুজরাতের ছোটা উদয়পুর, আমদাবাদ (গ্রামীণ), পঞ্জাবের পাঠানকোট, জলন্ধর, ফাজিলকা ও মালেরকোটলার পুলিশ সুপারদের অপসারিত করতে বলা হয়েছে। পাশাপাশি ওড়িশার ঢেঙ্কানলের জেলাশাসক এবং দেওঘর ও কটকের(গ্রামীণ) পুলিশ সুপারদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু এখানেই থামেননি নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। পরিবারের সদস্যদের সঙ্গে রাজনৈতিক যোগ থাকায় পঞ্জাবের ভাতিন্ডা ও অসমের শোনিতপুরের পুলিশ সুপারদেরও বদলির আদেশ দিয়েছে। দুজনেই অবশ্য সরাসরি আইপিএস ক্যাডার।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি