পুরীর মন্দিরে ঢোকায় আটক পোলিশ মহিলা পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারধামের মধ্যে অন্যতম জাগ্রত পুরীর জগন্নাথধাম।  এখানে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পুজিত হন জগন্নাথদেব।  আর এই মন্দিরে প্রবেশের অধিকার রয়েছে কেবলমাত্র হিন্দুদেরই। তাই ১২ শতাব্দীর ঐতিহ্যবাহী মন্দিরে বরাবরই বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। সেই কারণে ফের পুরী মন্দিরে পুজো দিতে গিয়ে আটক হলেন পোল্যান্ডের এক মহিলা পর্যটক।

পুলিশ জানিয়েছে, ১৯৫৫ সালের শ্রী জগন্নাথ মন্দির আইন লঙ্ঘনের জন্য তাকে আটক করা হয়েছে। তার পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত এসপি সুশীল মিশ্র জানিয়েছেন, আটক হওয়া ওই মহিলা ২০২৩ সালে ভারতে এসেছিলেন। এই মাসের শুরুতে, পুরীর মন্দিরে ঢোকার জন্য  নয়জন বাংলাদেশী নাগরিককে আটক করে কর্তৃপক্ষ। এছাড়াও একই কারণে গত ৭ জানুয়ারি, একজন মহিলা বিদেশী পর্যটক আটক হয়েছেন।

উল্লেখ্য, একটা  সময় ইন্দিরা গান্ধিকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে। সে সময় তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। ভিন ধর্মে বিয়ে করায় তাঁকে  সমস্যায় পড়তে হয়েছিল। এরকম উদাহরণের শুরু আছে কিন্ত শেষ নেই। বর্তমানে মন্দিরের মূল প্রবেশদ্বার সিংহদুয়ারের সামনে একটি বড় সাইনবোর্ড টাঙানো আছে  ‘কেবলমাত্র হিন্দুদের প্রবেশে অনুমতি’। যুগের পর যুগ ধরে এই রীতি পালিত হয়ে আসছে পুরীর মন্দিরে। তবে ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে কেন পুরীর মন্দিরে রয়েছে এই নিয়ম তা এখন অধরা।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব