প্রেমে পড়েছেন পর্দার ‘রানি রাসমণি’, দিতিপ্রিয়ার প্রেমিকের নাম কী?

কিন্তু দুজনার মুখই সাইড ফেরানো ছিল। তবে সেটাই যে, তাঁর প্রেমিক সেটা নিজের মুখেই স্বীকার করেছেন দিতিপ্রিয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এখনই মুখ খুলতে চান না দিতিপ্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় অভিনেত্রী বলে কথা! তাই যতই লুকিয়ে রাখুক না কেন, একবার যদি ঘুণাক্ষরে টের পাওয়া যায় যে, তিনি প্রেম করছেন! তাহলে কি আর তা গোপনে রাখা যাবে? হ্যাঁ, কার কথা বলছি বলুন তো? জি বাংলার রানী রাসমণি অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রেম করছেন নায়িকা, প্রকাশ্যে এল তাঁর রিয়েল লাইফ নায়কের ঝলক। জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান অভিনেত্রী। খুব অল্প বয়সেই অভিনয়ে নাম করে ফেলেছেন দিতিপ্রিয়া।

বর্তমানে সিরিয়াল নয়, বিভিন্ন ওয়েবসিরিজেই দেখা মেলে তাঁর। এমনকী বড়পর্দাতেও নায়িকা চরিত্রে সুযোগ পেয়ে গিয়েছেন। যাই হোক, অনেকদিন ধরেই গুঞ্জন প্রেম করছেন দিতিপ্রিয়া। কিন্তু কার সঙ্গে! দোলের দিনই প্রেমের পর্দা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই! সোশাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি দিলেন পর্দার রানি রাসমণি’! কিন্তু সত্যিই কি সেই ছবিতে তাঁর প্রেমিক ছিলেন? দোলের দিন ইনস্টাগ্রামের স্টোরিতে একটা ছবি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। যেখানে দেখা গিয়েছিল, এক পুরুষের সঙ্গে জানালার পাশে রং মেখে দাঁড়িয়ে রয়েছেন দিতিপ্রিয়া। কিন্তু দুজনার মুখই সাইড ফেরানো ছিল। তবে সেটাই যে, তাঁর প্রেমিক সেটা নিজের মুখেই স্বীকার করেছেন দিতিপ্রিয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে এখনই মুখ খুলতে চান না দিতিপ্রিয়া।

প্রেমিকের নাম বা পেশাও জানাননি তিনি। আসলে একসময় ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই তাঁর প্রেমের সম্পর্ক রটেছিল। কিন্তু কোনটাই সঠিক নয়। অভিনেতা বিশ্ববসুর সঙ্গে তিনি প্রেম করছেন, সেটাও একসময় জল্পনা ছিল। কিন্তু দিতিপ্রিয়া নিজেই বারবার জানিয়েছিলেন, বিশ্ববসুর সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক নেই। তিনি বিশ্ব বসু তাঁর খুব ভাল বন্ধু। এছাড়া অভিনেতা সুহত্রর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল তাঁর। কিন্তু এবার সম্পূর্ণ গুজবের উর্ধে উঠে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, তিনি প্রেম করছেন, কিন্তু সে ইন্ডাস্ট্রির কিনা, তা নিশ্চিত নয়!

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী