মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক, সতর্ক বনদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক। সোমবার বিকালে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি সাত থেকে আট ফুটের কুমির (Cocodial)দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বনদফতরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। মঙ্গলবার মানিকচক থানার(Manickchak) পুলিশ এবং বনদফতরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষদের সতর্ক করে কুমিরের বিষয়ে।

পাশাপাশি নৌকাতে করে গঙ্গা নদীতে(Ganga River) টহলদারী চালায় বনদপ্তরের কর্মীরা। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয়,সেই বিষয়ে এদিন বিভিন্ন রকম ভাবে সচেতন করা হয় সাধারণ মানুষজনকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি। বনদফতর সূত্রের খবর, কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়। তাই সাধারন মানুষকে কুমির থেকে সতর্ক করা হচ্ছে। বনদফতরের (Forest Department)কর্মীরা সমস্ত রকম ভাবে তৎপর রয়েছে এই বিষয়ে।

এদিকে,ভোটের মুখে আমডাঙায়(Amdanga) খুন। সম্পত্তি গত বিবাদে খুন শওকত আলী মন্ডল। আমডাঙার বড়গাছিয়া গ্রামের ঘটনায় চাঞ্চল্য।সম্পত্তিগত বিবাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি,মারধরের ঘটনায় ঘটে ।সেই ঘটনায় গুরুতর চোট পান শওকাত আলী মন্ডল।বারাসত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ।সওকতের অভিযুক্ত জাকির মন্ডল সহ ৩জনকে আটক করেছে আমডাঙ্গা থানার পুলিশ।

শিলিগুড়ির নতুন বর্ধমান রোডের ফ্লাইওভার প্রস্তুত, উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

নিখুঁত হাতে শাড়ির আঁচলে ‘জয় শ্রী রাম’ ফুটিয়ে তুললেন রানাঘাটের বিজন বসাক

বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন