প্রীতির জায়গায় অভিনয়ের সুযোগ কেন হাতছাড়া করেন স্মৃতি ইরানি?

আমার একাধিক পারিবারিক দায়িত্ব ছিল। আমি চাইনি যে, এই বিজ্ঞাপন আমার পরিবারের সদস্যদের জন্য বিব্রতকর হয়ে উঠুক। তাই আমি একজন অভিনেতা হিসেবে আমার জীবন মর্যাদার সঙ্গে পরিচালনা করতে চেয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি হলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী। যদিও তিনি এর আগে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বস্তুমন্ত্রী ছিলেন। তবে কেন্দ্রীয় মন্ত্রীর প্রাথমিক পরিচয় কিন্তু অভিনেত্রী, ফ্যাশন মডেল এবং টেলিভিশন প্রযোজক হিসেবেই। অনেক কষ্ট করে তিনি বলিউডে নিজের জায়গা বানিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক কেরিয়ার শুরুর পরেই অভিনয় জীবনকে বিদায় জানান স্মৃতি ইরানি। তাঁর অভিনীত হিট শো ‘কিউ কি সাস ভি কাভি বহু থি (KSBKBT)’, আজ একটি ঘরোয়া শো। ঘরে ঘরে তিনি তুলসী নামেই খ্যাত। তবে তিনি যখন অভিনয় শুরু করেন তাঁর পারিশ্রমিক ছিল অতি সামান্য।

শুরুতে তাঁর অভিনয়ের বিষয়ে কোনও অভিজ্ঞতাই ছিল না। দুই-তিন বছর অভিনয়ের পর তিনি অপ্রতিরোধ্য হয়েছিলেন। তিনি’ দিল চাহতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছিলেন। কিন্তু তাঁর রাজনীতির জন্যে তা হারাতে হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতি বলেন, “আমি যখন অভিনয় ছাড়ি, তখন আমি ভারতীয় টেলিভিশনে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলাম। কিন্তু আমারও কিছু শর্ত ছিল। অনেক সুযোগ মিস করেছি। আমি পান মসলার বিজ্ঞাপন করারও ডাক পাই। প্রচুর অর্থ দিত, কিন্তু একজন পেশাদার হিসাবে নিজেকে নিয়ে আমার আলাদা দৃষ্টিভঙ্গি ছিল, তাই আমি এটি করিনি।”

রাজনীতিবিদ আরও বলেন, “আমার একাধিক পারিবারিক দায়িত্ব ছিল। আমি চাইনি যে, এই বিজ্ঞাপন আমার পরিবারের সদস্যদের জন্য বিব্রতকর হয়ে উঠুক। তাই আমি একজন অভিনেতা হিসেবে আমার জীবন মর্যাদার সঙ্গে পরিচালনা করতে চেয়েছিলাম। যেখানে KSBKBT-এর প্রথম ৩ মাসেও আমাকে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি তখন সন্তানসম্ভবা ছিলাম। আমি জানতাম যে আমি সন্তান নিতে চাই, আমি দৌড়ে কোন নায়িকা হতে পারব না। সেই সিনেমাগুলির মধ্যে একটি ছিল দিল চাহতা হ্যায়। যেটিতে আমাকে অডিশন দিতে বললেও আমি স্পষ্ট না বলে দিয়েছিলাম।”

তবে তাকে কোন নায়িকার ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, স্মৃতি বলেছিলেন,”না প্রীতি জিনতার জায়গায় নয়, অন্যান্য মহিলাদের মধ্যে একজন ছিল।” আমির খান, অক্ষয় খান্না এবং সাইফ আলি খান অভিনীত দিল চাহতা হ্যায় দিয়ে ফারহান আখতার তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন। ছবিটিতে প্রীতি জিনতা, সোনালি কুলকার্নি এবং ডিম্পল কাপাডিয়াও অভিনয় করেছিলেন। এটি ২০০১ সালে মুক্তি পায়। আর স্মৃতি ইরানি ২০০৩ সালে রাজনীতি তে প্রবেশ করেন এবং মহারাষ্ট্র যুব শাখার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার