অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন জোট এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বেফাঁস মন্তব্য করে চাপে পড়লেন  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এদিন জনসভা থেকে তেলুগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এন চন্দ্রবাবু নাইডুকে বেনজিরভাবে আক্রমণ করেছেন মোহন  রেড্ডি। এরফলে মুখ্য নির্বাচনী আধিকারিক শোকজ নোটিশ পাঠাল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে।

জগন মোহন রেড্ডিকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করার  নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যমন্ত্রীকে দেওয়া নোটিশে বলা হয়েছে, “যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায়, তবে ধরে নেওয়া হবে যে এই বিষয়ে আপনার কিছু বলার নেই। তাহলে  পরবর্তীতে  উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।“

জনসভা থেকে কি বলেছিলেন জগন মোহন রেড্ডি? এদিন অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, “এই নির্বাচন জগন ও চন্দ্রবাবুর মধ্যে যুদ্ধ নয়। এই নির্বাচন এবং যুদ্ধ হচ্ছে একজন অভ্যাসগত অপরাধীর সঙ্গে। যিনি জনসাধারণ ও জনগণকে ধোঁকা দিয়েছে।‘ তাঁর এই বক্তব্য আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেইজন্য মোহন রেড্ডিকে  শোকজের নোটিশ পাঠান হয়েছে। আগামী ১৩ ই মে অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। তার আগেই চাপে পড়লেন মুখ্যমন্ত্রী।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের