জয় হো! প্রথম দফার ভোটে ২৫২ ‘দাগি’ প্রার্থী, শীর্ষে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই শুরু হচ্ছে লোকসভার ভোট। ১৯ এপ্রিল দেশের ২১ রাজ্য আর  কেন্দ্রশাসিত অঞ্চলের ১০১.৫ আসনে ভোট নেওয়া হবে। আর ওই ভোটে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ-সহ নানা গুরুতর ফৌজদারি মামলার প্রার্থীরা আইনপ্রণেতা হওয়ার লড়াইয়ে নামছেন। তথাকথিত দাগিদের প্রার্থী করার ক্ষেত্রে অবশ্য বাকি দলগুলিকে টেক্কা দিয়েছে স্বচ্ছ রাজনীতির বুলি আওড়ানো নরেন্দ্র মোদির দল। পদ্ম শিবিরের ২৮ প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে মারাত্মক অভিযোগ।

প্রথম দফার ভোটে লড়াইয়ের ময়দানে নামা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সোমবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার ভোটে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ১,৬২৫ প্রার্থী। তার মধ্যে ১,৬১৮ প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা হয়েছে। তাদের মধ্যে ২৫২ জন বা ১৬ শতাংশের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। ওই ২৫২ জনের মধ্যে আবার ১৬১ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় (খুন, খুনের চেষ্টা, ধর্ষণ) মামলা রয়েছে। ৭ জনের বিরুদ্ধে খুনের (৩০২ ধারা), ১৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা (৩০৭ ধারা) এবং ১৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো মামলা রয়েছে। একজনের বিরুদ্ধে আবার ধর্ষণের মামলা রয়েছে। দাগিদের মধ্যে ১৫ জন নিম্ন আদালতে দোষী সাব্যস্তও হয়েছেন।  

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, বিজেপির ৭৭ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাদের মধ্যে আবার ১৪ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। বিজেপির পরে রয়েছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের দলের ১৯ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গুতুতর ধারায় মামলা চলছে ৮ জনের বিরুদ্ধে। তামিলনাডুর দুই প্রধান দল ডিএমকে এবং এআইএডিএমকে’র ১৩ জন করে প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া সিপিআইএমের তিন জন, সিপিআই ও তৃণমূল কংগ্রেসের দু’জন করে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?