আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি আনুগত্যের পুরস্কার! প্রধান নির্বাচন কমিশনারকে জেড নিরাপত্তা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিশেষ নিরাপত্তা পেতে চলেছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। নিরাপত্তার কথা মাথায় রেখে  ‘Z’ ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের  ৪০-৪৫ জন কর্মীকে নিয়ে একটি দলকে রাজীব কুমারের নিরাপত্তার জন্য দায়িত্বে দিয়েছে।

১৯ এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় লোকসভা নির্বাচন। চলবে ১ জুন অবধি। তাই এই সময় যাতে নির্বাচন কমিশনের যাতে না কোন অসুবিধা হয় সেই সেইজন্য নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। রাজীব কুমার  দেশের কোথাও গেলেই এবার থেকে সঙ্গে থাকবে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা।

এবার থেকে কমিশনারের  বাসভবনে মোতায়েন থাকবে  ১০ জন সশস্ত্র স্ট্যাটিক গার্ড। এছাড়াও  ছয়জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও) । পাশাপাশি ১২ জন সশস্ত্র কমান্ডো কুমারকে এসকর্ট করার জন্য তিন শিফটে কাজ করছেন। এছাড়াও, কুমারের সুরক্ষা নিশ্চিত করতে প্রতি শিফটে দু’জন প্রহরী এবং তিনজন প্রশিক্ষিত চালককে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজীব কুমার হলেন  ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। ২০২২ সালের ১৫ মে তিনি ২৫তম Chief Election Commission হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ