বাংলাদেশের ফরিদপুরে বাস-পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু ১৩ যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় ঝরল ১৩ জনের প্রাণ। গুরুতর জখম হয়েছেন আরও দুই যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুরের কানাইপুরে। নিহত ও আহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। শনাক্তের পরেই পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল আটটা নাগাদ ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল বেসরকারি পরিবহন সংস্থা উত্তরা ইউনিকের একটি বাস। উল্টোদিকে মাগুরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি পিক আপ ভ্যান। কানাইপুরের দিপনগরের কাছে তেঁতুলতলায় বাস ও পিক ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পিক আপ ভ্যানটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয বাসিন্দারা। তারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। পিক আপ ভ্যানের চালক সহ ১৩ যাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় আরও দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা-খুলনা মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের সুপার মোহাম্মদ শাহিনুল আলম জানিয়েছেন, ‘যাত্রী বহনের কোনও অনুমতি ছিল না দুর্ঘটনাগ্রস্থ পিক আপ ভ্যানটির। অবৈধভাবেই যাত্রী নিয়ে যাচ্ছিল।সম্ভবত ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছিলেন নিহতরা। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় থানাকে নিহতদের পরিচয় শনাক্তে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ