আমেরিকা নয়, চিনের সঙ্গে ব্যবসা বাড়ল ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ২০২৩-২৪ অর্থবর্ষে চিনের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে। সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। জানা গিয়েছে, গত অর্থ বর্ষে ২ দেশের মধ্যে ১১৮.৪ আরব ডলার বাণিজ্য হয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রে ২ নম্বরে নেমে গিয়েছে আমেরিকা।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিসিয়েটিভের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে চিনের গত অর্থবর্ষে আমদানি, রফতানি বাণিজ্য অনেকটাই বে়ড়েছে। গত অর্থবর্ষে ভারত থেকে চিনে দ্রব্য রফতানির পরিমাণ ৮.৭ শতাংশ বেড়ে হয়েছে ১৬.৬৭ আরব ডলার। ভারত থেকে চিনে রফতানি হওয়া জিনিসের মধ্যে রয়েছে লৌহ আকরিক, কাপড়, মশলা, ফল-সব্জি, প্লাস্টিক ও লিনোলিয়াম। অন্যদিকে চিন থেকে ভারতে আমদানিকৃত জিনিসের পরিমাণও গত অর্থবর্ষে বেড়েছে। ২০২৩-২৪ সালে চিন থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যের পরিমাণ ৩.২৪ শতাংশ বেড়ে হয়েছে ১০১.৭ আরব ডলার। চিন থেকে ভারতে আমদানিকৃত জিনিসের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স জিনিসপত্র, নিউক্লিয়র রিয়েক্টরস, লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম, গাড়ির সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র, প্লাস্টিকের জিনিসপত্র, সার ও রাসায়নিক দ্রব্যের মতো জিনিস।

অন্যদিকে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য গত অর্থ বর্ষে প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে চলে এসেছে। গ্লোবাল ট্রেড রিসার্ট ইনিসিয়েটিভের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য হয়েছে ১১৮.৩ আরব ডলার। ২০২০-২১ সাল থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার ছিল। কিন্তু সেই রীতির পরিবর্তন হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের সঙ্গে আমেরিকার আমদানি ও রফতানি বাণিজ্যের পরিমাণ কমেছে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?