বিয়ে বাড়ির অনুষ্ঠানে মত্ত বাবা-মা, গাড়িতেই দমবন্ধ হয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

এরপর পরিবারের লোকজন অনুষ্ঠানস্থলে পৌঁছালে নিহত বাচ্চাটির মা ও বড় মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রদীপ নগর তখন গাড়ি পার্ক করতে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! তিন বছর বয়সী সন্তানকে গাড়িতে লক করে আটকে বাবা-মা চলে গেলেন বিয়ে বাড়ি। শেষমেশ ছটফট করতে করতে শ্বাসরোধ হয়ে মারা গেল ফুটফুটে বাচ্চাটি। সম্প্রতি এমন নির্মম ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কোটা। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায়। তাহলে বলাই চলে, সন্তানের জীবনের চেয়েও বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা বিশেষ হয়ে দাঁড়ায় নিহত বাচ্চাটির বাবা-মায়ের কাছে। কিন্তু তা একেবারেই নয়, সম্পূর্ণ অবচেতনভাবেই গাড়িতে আটকা পড়েছিল নিহত গরভিকা নগর।

খাতলি থানার এসএইচও বৃহস্পতিবার জানিয়েছেন, ঘটনার দিন নিহতের বাবা প্রদীপ নগর এবং তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে জোরারপুরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। নিহত মেয়েটির বাবা প্রদীপ নগর তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যে গন্তব্যে পৌঁছন। এরপর পরিবারের লোকজন অনুষ্ঠানস্থলে পৌঁছে নিহত বাচ্চাটির মা ও দিদি গাড়ি থেকে বেরিয়ে আসেন। এবং তাঁরা ভেতরে চলে যান। প্রদীপ নগর তখন গাড়ি পার্ক করতে যান। উনি ভেবেছিলেন বোধহয় তাঁর দুই মেয়েই তাঁদের মায়ের সঙ্গে অনুষ্ঠানস্থলের ভিতরে চলে গেছে। এরপরেই গরভিকার বাবা আর গাড়ি না চেক করেই গাড়িটি লক করে অনুষ্ঠানে যোগ দিতে ভেতরে চলে যান। এরপর গরভিকার বাবা-মা বিয়ে বাড়িতে প্রবেশ করে আত্মীয় স্বজনদের দেখা করেন। তাঁরাই লক্ষ্য করেন যে, তাঁদের সঙ্গে তাঁদের ছোট মেয়ে গরভিকা নেই।

তাঁদের জিজ্ঞাসা করলেই প্রদীপ নগর বুঝতে পারেন তাঁদের সঙ্গে তাঁর মেয়ে আসেনি। তখনই মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েন মেয়েটির বাবা-মা এবং আত্মীয় স্বজনরা। এরপর বিয়ের ভেন্যুতে ঢোকার ঘণ্টাখানেক পর, গরভিকাকে খুঁজতে তাঁরা তাঁদের গাড়ির সামনে আসে। তখনই তাঁরা দেখতে পান, গাড়ির পিছনের সিটে ‘অচেতন’ অবস্থায় পড়ে রয়েছেন তাঁদের মেয়ে। প্রচণ্ড শ্বাসকষ্টে তাঁর সেখানেই মৃত্যু হয়। এরপরে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যায় যায় তাঁরা। আর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে বাচ্চাটির বাবা-মা ময়নাতদন্ত করতে অস্বীকার করেছে এবং পুলিশে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?