চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোর সন্দেহে পিটিয়ে খুন ছাত্রকে, গ্রেফতার বারুইপুরের মাতাজি

নিজস্ব প্রতিনিধি : বারুইপুরে চোর সন্দেহে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশের জালে ধরা পড়লেন মাতাজি। মাতাজিকে গ্রেফতারের পাশাপাশি আশ্রমের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা য়াবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ধৃত মাতাজি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সপ্তম শ্রেণির ছাত্র পবিত্র সর্দারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের কাটাখাল এলাকা। রাতে খবর পেয়েই ঘটনাস্থলে যান এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। ময়নাতদন্তের পর দেহ এলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বারুইপুরে মামার বাড়িতে এসেছিলেন সপ্তম শ্রেণির ওই ছাত্র। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে নাকি একটি আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করেছে। এরপর ওই ছাত্রকে ডেকে পাঠানো হয় ও বেধড়ক মারধর করা হয়। মারের চোটে গুরুতর আহত হন ওই ছাত্র। গুরুকর আহত অবস্থায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত ছাত্রের মা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আশ্রমের মাতাজি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই আশ্রমে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। এই সব অসামাজিক কাজকর্ম ঢাকতেই এই ঘটনাটি ঘটানো হয়েছে। গ্রেফতার করার পর মাতাজিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারা হল, পুলিশ তা জানার চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ