ভোটার তালিকায় নাম নেই, ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা

কিন্তু তাঁদের নাম ভোটার তালিকায় আছে। আমাদের বিল্ডিংয়ের অনেক সিনিয়রদের নাম আছে, যাঁরা এতটা অসুস্থ, তারা হুইলচেয়ারে গিয়েও ভোট দিতে পারবেন না। বা যাঁরা এই শহর ছেড়ে চলে গিয়েছে তাঁদেরও নাম আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই খুব সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউড, বলিউড সব জায়গাতেই তাঁর রাজ চলে। এছাড়া কোনও বিষয় তাঁর পছন্দ নাহলে সোশ্যাল মিডিয়ায় এসেই ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। যাই হোক, আজ লোকসভা নির্বাচনের শেষদফার ভোট। সকাল থেকেই বাংলার ৫৭ টি আসনে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। এদিকে শনিবার সকাল থেকে বাংলার হাইলাইটেড উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতাতেও চলছে ভোটগ্রহণ পর্ব।সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। শনিবার সকাল থেকেই বুথমুখী হয়েছিলেন বাংলার তারকারা। রাজ-শুভশ্রী থেকে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সৌরভ-দর্শনা, জিৎ-মোহনা, আবীর চট্টোপাধ্যায়, সন্দীপ্তা, ঋতাভরী চক্রবর্তী সকলে ভোট দিতে দক্ষিণ কলকাতায় তাঁদের নিজেদের কেন্দ্রে জড়ো হয়েছিলেন।

রীতিমতো ভিড়ে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে নীল রঙা আঙুল নিয়েও পোজ দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। কিন্তু তাল কাটল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ভোট দেওয়ার সময়। তিনি ভোটকেন্দ্রে গিয়ে দেখেন, তাঁর নামই নেই ভোটার তালিকায়। যদিও এরকম ঘটনা নিছক নতুন নয়। এর আগে বলিউড তারকা গহওর খানও ভোট দিতে গিয়ে দেখতে পান তাঁর নাম নেই ভোটার তালিকায়। ক্ষুব্ধ হয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। শুধু সাধারণ মানুষ নয়, তারকাদের ক্ষেত্রেও এমনটা ঘটছে। আর ভোট শুরুর পর্ব থেকেই সংবাদমাধ্যম দখল করছে এই সমস্ত অনৈতিক খবরগুলি। যাতে প্রশ্ন উঠছে, ভোটকর্মীদের উপরেও। কেন এই ভুল হচ্ছে বারবার। এদিন ভোটকেন্দ্র থেকে ফিরে রাস্তায় দাঁড়িয়েই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

 

জানালেন, ‘খুবই অসহ্য লাগছে, কারণ আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। আমাদের গল্ফ গার্ডেন এলাকার কলোনী রাজেন্দ্র প্রসাদ গার্লস স্কুলে ভোট দিতে গেলাম। সেখানেই আমরা দীর্ঘদিন ভোট দিয়েছি। কিন্তু এবার ভোট দিতে গিয়ে দেখি আমাদের ভোটার তালিকায় নাম নেই। আমার বোনের ভোটার আইকার্ড আছে। কিন্তু আমারটা হারিয়ে গেছে। কিন্তু আমার বোনের ভোটার কার্ড থাকতেও কি করে ওর নাম উড়ে গেল জানিনা। কিন্তু আমার বাবা-মার নাম আছে, আমার মা ২০১৫ সালে মারা গিয়েছেন এবং আমার বাবা ২০২০ সালে মারা গিয়েছেন। কিন্তু তাঁদের নাম ভোটার তালিকায় আছে। আমাদের বিল্ডিংয়ের অনেক সিনিয়রদের নাম আছে, যাঁরা এতটা অসুস্থ, তারা হুইলচেয়ারে গিয়েও ভোট দিতে পারবেন না। বা যাঁরা এই শহর ছেড়ে চলে গিয়েছে তাঁদেরও নাম আছে। কিন্তু আমাদের বিল্ডিংয়ের তরুণ প্রজন্মের অনেকেরই নাম নেই। যাঁরা ভোট দিতে চান। আমি অফিসারদের কাছে প্রশ্ন করেছিলাম, তারা বলছিলেন ভোটার তালিকায় নাম থাকলে আমি ভোট দিতে পারবো না। এটা আমার মনে হয়, দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, যেটা আমি আজ খোয়ালাম। পরবর্তীতে যোগাযোগ করব, যাতে আমার নামটা ভোটার তালিকায় নাম ওঠে। কিন্তু আমার নামটা বাদ গেল কি করে সেটাই বুঝতে পারছিনা, খুবই রাগ ধরছে এবং বিরক্ত লাগছে।’

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার