ছবির কাজ এখনও অনেক বাকি! ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে না আল্লু অর্জুনের ‘পুষ্পা 2’

রিপোর্ট অনুসারে, পরিচালক সুকুমার এখনও ছবির শুটিং এবং পরবর্তী পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করেননি। তবে 'পুষ্পা: দ্য রুল'-এর নির্মাতারা ছবির স্থগিত হওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৪ বছরের অপেক্ষা শেষ হতে যাচ্ছিল আগামী অগস্ট মাসে। কারণ ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা’-র সিক্যুয়েল নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবির পোস্টার, ২ টা টিজার আর ২ টি গান ইতিমধ্যেই ভক্তের মনে সাড়া ফেলেছে। কিন্তু এত উন্মাদনা স্তব্ধ হতে চলেছে। কারণ এখন শোনা যাচ্ছে, ১৫ অগস্ট মুক্তি নাও পেতে পারে ‘পুষ্পা 2’। রিপোর্ট অনুসারে, পরিচালক সুকুমার এখনও ছবির শুটিং এবং পরবর্তী পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করেননি। তবে ‘পুষ্পা: দ্য রুল’-এর নির্মাতারা ছবির স্থগিত হওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, এখনও এক মাস শুটিং বাকি আছে এবং সুকুমার জুলাইয়ের মধ্যে এটি শেষ করার লক্ষ্য রেখেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও প্রতীক্ষিত। এদিকে যেহেতু ‘পুষ্পা 2’-এর ১৫ আগস্টে রিলিজের কথা ছিল, তাই আল্লু অর্জুনের ছবির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে অনেক চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ১২ জুন, বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, তার X (আগের টুইটার) অ্যাকাউন্টে উল্লেখ করেছেন যে অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ এখন ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসবে। আল্লু অর্জুনের ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতে এর আগে, ‘খেল খেল মে’-এর মুক্তি ৬ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ছিল। কিন্তু পুষ্পা ২-এর মুক্তির তারিখ পেছোতেই ‘খেল খেল মে’-এর মুক্তি এগিয়ে দেওয়া হল।

শুধু ‘খেল খেল মে’ নয়, জন আব্রাহামের ‘বেদা’ও মুক্তি পাবে ১৫ আগস্ট। একইভাবে, পা রঞ্জিত পরিচালিত চিয়ান বিক্রমের ‘থাঙ্গালান’ও অগস্টে মুক্তি পাবে। উল্লেখ্য, ‘পুষ্পা 2’-এর নির্মাতারা ইতিমধ্যেই ছবির প্রচার প্রচারণার অংশ হিসেবে ছবির টিজার এবং দুটি গান প্রকাশ করেছেন। পরিচালক সুকুমার এবং আল্লু অর্জুনের ‘পুষ্প: দ্য রুল’ ছবির সিক্যুয়েল ‘পুষ্প: দ্য রাইজ’। এটি ২০২১ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ছবিটি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। এছাড়াও ফাহাদ ফাসিল এবং রশ্মিকা মান্দান্না অভিনীত, ছবিটি এখন এক বছরেরও বেশি সময় ধরে তৈরি হচ্ছে।

হাসপাতালে ঢুকে রোগীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত, চাঞ্চল্য হাওড়ায়

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টি

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর