জল সঙ্কট রুখতে এবার পুলিশ কমিশনারকে চিঠি অতিশীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমের মাঝে দিল্লিতে জল সঙ্কট। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে এবার জলকষ্ট যাতে না হয় সেইজন্য দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে চিঠি লিখলেন আপ মন্ত্রী অতিশী । সেখানে তিনি বলেছেন, আগামী ১৫ দিনের জন্য দিল্লির প্রধান পাইপলাইনগুলিতে যাতে পুলিশি টহল দেওয়া হয়।   

আপ মন্ত্রী জানিয়েছেন,’ শনিবার গ্রাউন্ড পেট্রোলিং টিম আমাদের দক্ষিণ দিল্লি রাইজিং মেইনসে একটি পাইপলাইনে  বড় লিকেজের খবর দিয়েছে। সোনিয়া বিহার পশ্চিম সীমান্ত থেকে দক্ষিণ দিল্লি পর্যন্ত এই পাইপ লাইন থেকে জল সরবারহ হয়। তাই দিল্লির প্রধান পাইপলাইন গুলিতে যাতে লিকেজের সমস্যা না হয় সেইজন্য পুলিশ কর্মীদের মোতায়েনের জন্য আবেদন জানান হয়েছে।‘

উল্লেখ্য, বর্তমানে গরমে নাজেহাল রাজধানীবাসী। গরমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কোথাও-কোথাও টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। জল মিলছে না। কোথাও আবার ট্যাপ কলে সরু সুতোর মতো করে পড়ছে জল। এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়া হচ্ছে বটে, যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জল নিয়ে নিজেদের মধ্যে বচসা-মারামারিতেও জড়িয়ে পড়ছেন বাসিন্দারা। তাই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য  শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেজরিওয়ালের প্রশাসন। তবে কবে কমবে  জলকষ্ট সেইদিকে তাকিয়ে রয়েছে দিল্লি বাসী।

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে ফের শোকের ছায়া, আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯