শুরু হল ‘হামি’-র সিক্যুয়েলের শুটিং, প্রকাশ্যে লাল্টুর ফার্স্টলুক

নাম এক থাকলেও পদবী ও পেশা বদলে যায় তাঁর প্রতি ছবিতে। এবারও তার ব্যাতিক্রম হবে না, চমক থাকবেই। আর সেই চমক আপাতত তুলে রেখে দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল ‘হামি-২’-র শুটিং। শুধু তাই নয় প্রকাশ্যে এল লাল্টুর ফার্স্ট লুকও।  এবারও চরিত্রের নাম লাল্টু তবে পেশা ও পদবীতে থাকছে চমক। সমাবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এরকমই একটি পোস্ট করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গে জানিয়েছেন ‘কাল থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য অনেক হামি। সঙ্গে হ্যাশট্যাগে লিখলেন ‘#হামি-২’

করোনার জেরে উইন্ডোজ প্রোডাকশন হাউজের বিভিন্ন ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। গত মাসেই এক দীর্ঘ তালিকা প্রকাশ করেছিল উইন্ডোজ। সেই ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেছিল সেই ছবিগুলির মুক্তির দিন। করোনার জেরে তাঁদের যে ছবিগুলি মুক্তি ও শুটিং বাকি ছিল তার মধ্যে ‘হামি-২’ নিয়ে পরিচালক যুগল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়েছিলেন। তার একটাই কারণ করোনার জেরে শুটিং আটকে থাকার পর শিশুশিল্পীদের বয়স বেড়ে যাচ্ছিল। তাই ওই একই চরিত্রের জন্য তাদেরকে কাস্ট করা সমস্যা হয়ে দাঁড়াত। তাই এইসব সমস্যা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু করতে চেয়েছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ। অবশেষে শুরু হল ছবির শুটিং। 

মঙ্গলবার থেকে শুরু হল ‘হামি’-র সিক্যুয়েলের শুটিং। তার আগে সকলের সঙ্গে সেই খবর শেয়ার করে নিয়েছেন পর্দার লাল্টু ওরফে শিবপ্রসাদ। শুধু তাই নয় ‘রামধনু’ ছবির সময় থেকেই তাঁকে লাল্টুর চরিত্রে দেখে আসছেন দর্শক। নাম এক থাকলেও পদবী ও পেশা বদলে যায় তাঁর প্রতি ছবিতে। এবারও তার ব্যাতিক্রম হবে না, চমক থাকবেই। আর সেই চমক আপাতত তুলে রেখে দিলেন তিনি। মুক্তির পরেই যে এই তথ্য প্রকাশিত হবে সেকথা বলাই বাহুল্য। তবে চেহারায় কোনও রদবদল হচ্ছে না। সেই একই সাজে দর্শকের কাছে ফিরছেন শিবপ্রসাদ।

২০২০ সালের মার্চ মাসে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। লকডাউন ও করোনার জেরে তা আটকে যায়। আর সেখানেই তৈরি হয়েছিল সমস্যা। এই ছবিতে হামি-র সকল অভিনেতা অভিনেত্রীরাই থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ইতিমধ্যেই তিনটি গান চূড়ান্ত হয়েছে। 

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল