১৫ মিনিটেই পণ্য পৌঁছে যাবে বাড়িতে, বড় পদক্ষেপ ফ্লিপকার্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যবসায় টিকে থাকতে এবার বড়সড় পদক্ষেপ নিল ফ্লিপকার্ট। এবার ১৫ মিনিটেই আপনার বাড়িতে পৌঁছে যাবে জিনিসপত্র। ১৫ জুলাই ফ্লিপকার্ট এই পরিষেবা শুরু করতে চলেছে। এর আগে এই পরিষেবা বাজারে এনেছে ব্লিঙ্কেট, জেপটো ও বিবিনাওয়ের মতো সংস্থা। এবার সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ফ্লিপকার্টও।

জানা গিয়েছে, ফ্লিপকার্টের মাধ্যমে মুদিখানার দোকানের জিনিসপত্র পৌঁছে যাবে গ্রাহকদের বাড়িতে। শুধু মুদিখানার দোকানের সামগ্রীই নয়, সেইসঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর আগে ফ্লিপকার্ট কুইক নামে একটি পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে জিনিসপত্র পৌঁছে দিতে ৯০ মিনিট সময় লাগত। তবে এবারে অনেক কম সময়ে গ্রাহকের বাড়িতে জিনিস পৌঁছে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারীর সময় থেকেই পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার পরিষেবায় গতি এসেছে। ইতিমধ্যে ব্লিঙ্কেট এই পরিষেবায় জনপ্রিয়তা বাড়িয়েছে। এবার ফ্লিপকার্টও পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার এই পরিষেবা শুরু করতে চলেছে। ফ্লিপকার্টের পর রিলায়েন্স গোষ্ঠীও নাকি এই একই পরিষেবায় নামতে চলেছে।

 

 

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার