৮৮ নম্বর ওয়ার্ডে ডবল হ্যাট্রিকের পথে সাংসদ মালা রায়

টানা পাঁচবার জিতেছেন বা এলাকার সাংসদ হয়ে গিয়েছেন বলে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন না মালা রায়। বরঞ্চ ভরসা রাখছেন প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগে। জোর দিচ্ছেন রাজ্য সরকার ও কলকাতা পুরনিগমের উন্নয়নমূলক কাজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় একাধিকবার জার্সি বদলের ঘটনা ঘটাতে দেখা গিয়েছে তাঁকে। কংগ্রেস থেকে তৃণমূলে, তারপরে এনসিপি ঘুরে ফের কংগ্রেস এবং আরও একবার তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বার বার তাঁর এই জার্সি বদলের ঘটনা কোনও প্রভাবই ফেলেনি আমজনতার মননে। বিশেষ করে কলকাতা পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কেননা এই ওয়ার্ড থেকেই সেই ১৯৯৫ সাল থেকে একটানা জিতে আসছেন তিনি। শুধু জিতে আসাই নয়, বার বার দলবদলের পরেও তাঁর কেরিয়ারগ্রাফ রীতিমত চোখে পড়ার মতো। তিনিই কলকাতা পুরনিগমের প্রথম মহিলা চেয়ারপার্সন। একইসঙ্গে এখন তিনি দক্ষিণ কলকাতার সাংসদও। মালা রায়। এবার তিনিও অবতীর্ণ পুরযুদ্ধে। তৃণমূলের প্রার্থী হয়েই তিনি অবতীর্ণ হয়েছেন কলকাতা পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড থেকেই ১৯৯৫ সাল থেকে একটানা জিতে আসছেন মালা রায়। এবারেও তিনি এই ওয়ার্ড থেকে জয়ী হলে টানা ৬ বার জেতার রেকর্ড গড়বেন তিনি।

টানা পাঁচবার জিতেছেন বা এলাকার সাংসদ হয়ে গিয়েছেন বলে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন না মালা রায়। বরঞ্চ ভরসা রাখছেন প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগে। জোর দিচ্ছেন রাজ্য সরকার ও কলকাতা পুরনিগমের উন্নয়নমূলক কাজে। এলাকায় মধ্যবিত্তের পাশাপাশি নিম্নবিত্ত মানুষের উপস্থিতি রয়েছে। তাই তাঁদের দিকে বেশি করে নজর দিতে হচ্ছে তাঁকে। পানীয় জল, নিকাশি, রাস্তাঘাট, সরকারি প্রকল্পে আমজনতার অংশিদারী সব দিকেই নজর রাখতে হচ্ছে তাঁকে। আর এইসব কাজ করতে গিয়েই নিজেই হয়ে উঠেছেন এলাকার অভিভাবিকা। একদিন যে এলাকা অন্ধকারে ডুবে থাকতো, দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আমজনতাকে ভয়ে গুটিয়ে থাকতে হত, সেই সব দিনের অবসান ঘটিয়ে এখন দক্ষিণ কলকাতার অন্যতম নজরকাড়া ওয়ার্ডে তিনি পরিণত করেছেন মুদিয়ালি এলাকার ৮৮ নম্বর ওয়ার্ডকে। সাংসদ হয়েও নিজেকে গুটিয়ে নেননি কাউন্সিলরের মতো মাটির কাছে থাকা জনপ্রতিনিধিত্বকে। জাতীয় স্তরের রাজনীতিতে পা রেখেও তাই আজও মাটিতে হেঁটেই অভ্যস্ত সাংসদ মালা রায়। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোট চাইতে তাই তাঁর অসুবিধা হয় না, বরঞ্চ খোঁজখবর পেয়ে যান কোন বাড়িতে কে কেমন আছেন।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক