এই মুহূর্তে

১৪ বছর ধরে সংসার আগলে রাখার লড়াইের কাহিনী শোনালেন সুদীপা

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৪ বছরের গন্ডি পার করে ফেললেন জনপ্রিয় রান্নার শো-এর উপস্থাপিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহিত জীবন ১৫ বছরে পড়ল। সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন একে একে।সকলকেই হাসিমুখে উত্তর ও দিচ্ছেন অভিনেত্রী।

স্বামীর দেওয়া সাদা কালো সালোয়ার কামিজে নজর কেড়েছেন তিনি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর স্বামীর সবসময় সাদা অথবা কালো রঙের পোশাক পরতে পছন্দ করেন। এই দুই রঙ ছাড়া অন্য রঙের পোশাক সহজে পরে না। তাই সাজগোজেও স্বামী অগ্নিদেবের রঙে মিলে যায়।

তাঁর বিবাহিত জীবনের ও লড়াই তুলে ধরলেন তিনি।  এই নিয়ে তিনি জানান, ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁর। তবে সবকিছু এত সহজ ছিল না।বিয়ের আগে অনেক লড়তে হয়েছে তাঁকে। সম্পর্কে মানত্যা এত সহজে আসে নি। তখন বেণুদি মানে সুপ্রিয়া দেবী মায়ের তাঁর ভূমিকা নিয়েছিলেন।তিনিই শিখিয়েছিলেন স্বামীর সঙ্গে কীভাবে মানিয়ে চলতে। সংসার কীভাবে টেকে!

এক টুকরো স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, তিনি বেণুদির কথা মত ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে সংসারে মন দিয়েছিলেন। তাই আজও টিকে আছে তাঁদের সংসার। সুপ্রিয়া দেবী তাঁকে পরামর্শ দিয়েছিলেন, স্বামী কখনও কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে না বলতে। এতে অশান্তি বাড়ে। যখন মাথা ঠান্ডা থাকবে তখন বুঝিয়ে বললেই সব শুনবে।

স্বামী অগ্নিদেবের সঙ্গে সুদীপার ব্যবধান প্রায় পনেরা বছরের। তাঁদের বিবাহিত জীবন নিয়ে কম জলঘোলা হয় নি। টাকার জন্য নাকি এক ছেলের বাবাকে বিয়ে করেছেন তিনি মন্তব্যও শুনতে হয়েছিল তাঁকে। তবে পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। তবে এই বিষয়টা পরিবার ভাল চোখে দেখে নি। সুদীপার সঙ্গে ২ মাস কথা বলে নি তাঁর বাবা। তবুও হাল ছাড়েন নি সঞ্চালিকা।

উল্লেখ্য, এক সন্তানের মাও হয়েছেন সুদীপা। সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় একজন পরিচালক তথা প্রযোজক। সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। বয়সের ফারাকের সঙ্গে মানিয়ে নিয়েছেন সুদীপা। জমিয়ে সংসার করছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

শাহিদ-কৃতি-রশ্মিকার ত্রিকোণ প্রেম, প্রকাশ্যে ‘ককটেল ২’ মুক্তির দিনক্ষণ

অনুমতি ছাড়া ​CSK-এর প্রোমোতে ‘জেলার-কুলি’-র গান ব্যবহার, ​আইনি প্যাঁচে ধোনির দল

‘এতেই বোঝা যাচ্ছে দেশ এগোচ্ছে’, ৬৬ বয়সে মা হওয়ার গুঞ্জনে নীরবতা ভাঙলেন নীনা গুপ্তা

‘গলায় ইনফেকশন’, গুরুতর অসুস্থ সুনিধি চৌহান, বাতিল করলেন কলকাতার কনসার্ট

‘সায়রার আজীবন এই ট্রমা থেকে যাবে’, অগ্নিগর্ভ দুবাই থেকে মেয়েকে নিয়ে দেশে ফিরলেন লারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte