সংরক্ষণ আন্দোলনের জের, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা করা হয়েছে ।বুধবার (১৭ জুলাই)সন্ধ্যে ৬টার মধ্যে সমস্ত শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এই জরুরি সভা শুরু হয়েছিল বুধবার(১৭ জুলাই)সকাল ১০টার দিকে। উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ের এই সভার আয়োজন করা হয়ছিল। সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিল। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক ছিল তাঁরা। তবে দীর্ঘ দেড় ঘণ্টার মতো বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি সিন্ডিকেট সদস্যরা। পরে দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভনে আবারও বৈঠক করেন তাঁরা। সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের সন্ধ্যে ৬ টার মধ্যে হল ছাড়ার নির্দেশের তথ্য জানিয়েছেন, সভায় যোগ দেওয়া সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার। এই নিয়ে তিনি জানিয়েছেন, ‘প্রথমে নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি আমরা শোক ও সমবেদনা জানাচ্ছি।শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যে ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শিক্ষার্থীদের এর আগেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বেশ কিছু দিন ধরে উত্তাল ঢাকা। কোটা সংস্কারের দাবিতে চলছে দফায় দফায় সংঘর্ষ। এখনও পর্যন্ত আন্দোলন চলছে।মঙ্গলবার(১৬ জুলাই)রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দিয়েছিল ইউজিসি।এরপরেই বুধবার(১৭ জুলাই) সিন্ডিকেট সদস্যসহ  বিশ্ববিদ্যালয়ের উপাচর্যরা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ