দিল্লির জোড়-বিজোড় এবার উলুবেড়িয়ার রাস্তায়, মানতে হবে সব অটো-টোটোকে

হাওড়া জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়ার বুকে যানজট দূর করতে দিল্লির ধাঁচে জোড় ও বিজোড় সংখ্যার যান পদ্ধতি লাগু করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রাজধানী দিল্লির(New Delhi) বুকে বেশ কয়েক বছর আগে রাস্তার যানজট এবং দূষণ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার ক্ষমতাসীন আপ সরকার। নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের ব্যক্তিগত ৪ চাকা বা ২ চাকার গাড়ি কিংবা বাইক-স্কুটি আছে তাঁরা রোজ রাস্তায় তা নামাতে পারবেন না। সপ্তাহে ৩ দিন চলবে জোড় নম্বরের যান, বাকি ৩ দিন চলবে বিজোর নম্বরের যান। রবিবার অবশ্য এই ধরনের নিয়ম লাগু করা হয়নি। সেই নিয়মই এবার লাগু হচ্ছে আমাদের বাংলায়(Bengal)। রাজ্যের একটি মহকুমা শহরে। সেই মহকুমা শহরের নাম উলুবেড়িয়া(Uluberia) যা হাওড়া জেলায়(Howrah District) রয়েছে। সেখানেই পুজোর আগেই জোড় বিজোড় পদ্ধতি(Odd and Even Numbers System) মেনে অটো ও টোটো(Auto and Toto) চালানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার পুরসভা। মূলত শহরের যানজট দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই জোড়-বিজোড় সিদ্ধান্ত লাগু হচ্ছে শুধুমাত্র শহরের ভিতর দিয়ে চলাচল করা অটো ও টোটোর ওপর। একই সঙ্গে আরও বেশ কিছু সিদ্ধান্ত লাগু হচ্ছে উলুবেড়িয়া শহরে যা শহরের বাসিন্দাদের মানতে হবে।

আরও পড়ুন, কড়া নিরাপত্তার বেষ্টনীতে বাঁধা পড়ছে নবান্ন, লক্ষ্য ছাত্র অভিযানের নামে হাঙ্গামা ঠেকানো

উলুবেড়িয়া শহরের অন্যতম বড় সমস্যা যানজট। শহরের মধ্যে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে অটো ও টোটো। আর তাই সকাল থেকে রাত হাওড়া জেলার অন্যতম মহকুমা শহর থাকে যানজটে অবরুদ্ধ হয়ে। জানা গিয়েছে, এই যানজট সমস্যা কাটাতেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহরের বাইরের কোনও অটো ও টোটোকে উলুবেড়িয়া শহরের ভেতরে চলতে দেওয়া হবে না। শহরের যানজট দূর করতে উলুবেড়িয়ার বাইরে বাইপাস রাস্তা তৈরি করা ছাড়াও শহরের মধ্যে দিয়ে চলাচল করা অটো ও টোটো নিয়ন্ত্রণ করা হবে। শহরে চলাচল করা সমস্ত অটো এবং টোটো নীল ও হলুদ রঙের করা হবে। এইসব পৃথক রঙের অটো ও টোটো জোড়-বিজোড় পদ্ধতিতে শহরে চলাচল করবে। এর পাশাপাশি প্রতিটি অটো ও টোটোর রেজিস্ট্রেশন করা হবে। ১৮ বছরের কম বয়সী কাউকে অটো ও টোটো চালাতে দেওয়া হবে না। নেশাগ্রস্থ অবস্থায় অটো ও টোটো চালানো যাবে না। অটো এবং টোটোয় অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। পাশাপাশি চালকের আসনের ডানদিকে যাত্রী বসানো যাবে না। প্রত্যেক অটো ও টোটোর মালিক ও চালকের ফোন নং ও ঠিকানা পুরসভায় লিপিবদ্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কোনও চালককে অটো ও টোটো চালাতে দেওয়া হবে না।

আরও পড়ুন, রাজ্য পুলিশের জন্য জারি ১৮ দফা নির্দেশিকা, সতর্ক করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশকেও

এই সব সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ বাস্তবে তা ঘটানো যে অনেক কঠিন সেটা বিলক্ষণ জানেন উলুবেড়িয়া পুর কর্তৃপক্ষ। তাই গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়নে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে এই নিয়ে অটো ও টোটো চালকদের ইউনিয়ন, পুলিশ, প্রশাসন এবং ট্রাফিক পুলিশ কর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠকে করা হয়েছে। সেই সব বৈঠকের পরেই  একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, এবার থেকে তাঁরা শহরের অটো-টোটোর রুট এবং ভাড়া নির্ধারিত করে দেবেন। সেই রুটের বাইরে অটো-টোটো চলবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়াও যাবে না। একই সঙ্গে রাস্তার যেখানে সেখানে অটো-টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলাও যাবে না। শহরের যানজট দূর করতে একাধিক পদক্ষেপের পাশাপাশি অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করা অটো-টোটোকে একটা নিয়মের মধ্যে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সব সিদ্ধান্ত ঠিক কবে থেকে কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি। আগামী ২৭ অগস্ট এই নিয়ে চূড়ান্ত বৈঠক হবে। সেখানেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা