মোদি সরকারের আদানি প্রেম, মুকুব ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ

কিবা বিজেপির কিবা নরেন্দ্র মোদি, দুইয়েইর আদানি প্রেম বেড়েই চলেছে। এবার ৪৫,৮৫৫ কোটি টাকার ঋণ মুকুব করে দিল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে শ্লোগান ছিল ‘আবকে বার ৪০০ পার’। যদিও দেশের জনগণ সেই শ্লোগান স্রোতে গা ভাসাননি। উল্টে তাঁরা বিজেপির কাছ থেকেই কেড়ে নিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু সেই একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও এখনও হুঁশ ফেরেনি কিবা বিজেপির(BJP) কিবা নরেন্দ্র মোদির(Narendra Modi)। তাঁদের আদানি প্রেম বেড়েই চলেছে। যেন তেন প্রকারণে হোক না কেন, তাঁদের সব কিছু পাইয়ে দেওয়ার লক্ষ্যেই যেন কোমর বেঁধে নেমে পড়েছে মোদি সরকার আর বিজেপি। সেই সূত্রেই এবার সামনে এসেছে, টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অর্থাৎ মকুব করেছে বেশির ভাগ বকেয়া। খবর, এই ১০টি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির(Goutam Adani) গোষ্ঠী। এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি। বিষয়টি নিয়ে কেন্দ্রকে বিঁধেছে বিরোধী শিবিরও।

আরও পড়ুন, বাংলার ২৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৪০ কোটির বরাদ্দ রাজ্যের

মজার কথা যখন আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টি নূন্যতম ব্যালেন্স না থাকার জন্য দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি গত ৫ বছরে শুধুমাত্র জরিমানা করে ৮৫০০ কোটি টাকা ঘরে তুলেছে তখন সেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিই মনের আনন্দে ৪৫,৮৫৫ কোটি(45, 855 Crore Rupees Loan Waived) মুকুব করে দিয়েছে আদানিদের। দেশের ব্যাঙ্ক কর্মীদের সংগঠন All India Bank Employees Association বা AIBA নানা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে এনে ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, আদানিদের সুবিধা পাইয়ে দিতে অত কম টাকায় বকেয়া ঋণের ফয়সালা করেছে ব্যাঙ্কগুলি। ক্ষতি হয়েছে সাধারণ আমানতকারীদের। লাভ গুনেছেন শাসক ঘনিষ্ঠ পুঁজিপতি। ছেড়ে কথা বলছে না দেশের বিরোধী দল কংগ্রেসও। সেই দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ট্যুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র আদানি ওই সব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে।’

আরও পড়ুন, কৃষকদের সুবিধা প্রদানে ২টি বড় পরিবর্তন ঘটে গেল বাংলা শস্য বিমা যোজনাতে

AIBA’র সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, ‘মোদি সরকার যে সম্ভাব্য সব উপায়ে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তা স্পষ্ট। এর জন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করতে ছাড়েনি। অত কম টাকায় বকেয়া ঋণের রফা করে আদানিদের সংস্থাগুলির লাভের পথ চওড়া করা হয়েছে। লোকসান গুনতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার ৭৪% টাকা ছাড়লেও ব্যাঙ্কগুলি সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নয়। অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে মানুষকে জরিমানা করতে ছাড়ে না ব্যাঙ্কগুলি। এ ভাবে ৫ বছরে ৮৫০০ কোটি টাকা জরিমানা আদায় করেছে। দেখে মনে হচ্ছে, গরিবদের লুঠ করে ধনীদের বিলিয়ে দেওয়ার নীতিই অবলম্বন করেছে মোদি সরকার।’  

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার