কোটা আন্দোলনে শহিদদের স্মরণসভা শনিবার, ৫০০ অতিথির জন্য খরচ হচ্ছে ৫ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে মগের মুল্লুক। ব-কলমে প্রশাসন চালাচ্ছেন পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যা খুশি তাই করে চলেছেন তাঁরা। এবার কোটা আন্দোলনের সময়ে নিহতদের স্মরণে ঘটা করে আয়োজন করা হচ্ছে স্মরণসভার। আগামী শনিবার চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসছে স্মরণসভা। আর ওই স্মরণসভা আয়োজনের খরচ হচ্ছে ৫ কোটি টাকা। রাজ কোষাগার থেকেই ওই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হবে। কিন্তু খরচের বিপুল বহর দেখেই সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, ভিখারি দশায় থাকা দেশে কেন এই বিলাসিতা? যদিও সাধারণ মানুষের সমালোচনাকে আমল দিচ্ছেন না কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাঁর কথায়, ‘পাঁচশো অতিথির জন্য পাঁচ কোটি টাকা খরচ কোনও বড় বিষয় নেই। ফ্যাসিবাদীরা বিষয়টি নিয়ে অযথা শোরগোল পাকাচ্ছে।’

শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উ‍ৎখাত করার লক্ষ্য নিয়ে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। টানা এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনশো জনের মতো। শেষ পর্যন্ত সেনা অভ্যুত্থানের মুখে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

সরকার পরিচালনার জন্য পাকিস্তান ও আমেরিকার পোষা ভৃত্যদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারকে পিছন থেকে পরিচালনা করছেন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত কোটা আন্দোলনের সমন্বয়করা। সূত্রের খবর, নিজেদের ক্ষমতা জাহিরে কোটা আন্দোলনের সময়ে নিহতদের স্মরণে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত নেন তাঁরা। আর ওই সভার জন্য রাজকোষ থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। সুড়সুড় করে সেই টাকা বরাদ্দও করা হয়েছে। কিন্তু পাঁচ কোটির স্মরণসভা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সাধারণ মানুষের প্রশ্ন, এক লুঠেরাকে হঠিয়ে অন্য লুঠেরারা তো ক্ষমতা দখল করল না?

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ