নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন মানিক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর  জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।  ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর সেই আবেদন মঞ্জুর করে। তবে বেশ কয়েকটি শর্তে জামিন পান মানিক।

কী কী শর্তে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি? হাইকোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে নিন্ম আদালতে। দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত কোন সাক্ষীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না মানিক। শুধু তাই নয় তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারবেন না।

উল্লেখ্য, ২০২২ সালে অক্টোবর মাসে নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে তিনি জেলে। ইডির তরফে অভিযোগ করা হয়েছিল মানিক  ওএমআর শিট নষ্ট করেছে। আর সেই অভিযোগের কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বারাবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর না করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল হাইকোর্টে আবেদন জানাতে। আর সুপ্রিমের এই নির্দেশের পরেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মানিক। এদিন ছিল জামিনের শুনানি। আর সেইসময়  বিনা বন্ডেই ২৩ মাস পর  জামিন পেলেন  মানিক ভট্টাচার্য।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম