হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত ৭, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই উত্তরপ্রদেশের  মিরাটে ভেঙে পড়ল তিন তলা  বাড়ি।  এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত  ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে প্রায় ১৪ জন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ।

বর্তমানে উত্তরপ্রদেশে  চলছে লাগাতার বৃষ্টি। আর তাতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ । জেলাশাসক দীপক মীনা জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ১৪ জন আটকে পড়েছে। উদ্ধার হওয়া আটজনের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে যত সময় এগোচ্ছে মৃত ও আহতের সংখ্যা বাড়ছে। অন্যদিকে ঘটনার ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ  এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার  নির্দেশ দিয়েছেন।  বর্তমানে  ঘটনাস্থলে উপস্থিত আছেন  মেরঠের ডিভিশন কমিশনার সেলভা কুমারী জে, সিনিয়র পুলিশ সুপার বিপিন টাডা এবং সিটি পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর  লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি তিনতলা বাড়ি আচমকাই ভেঙে পড়ে। আর তাতে প্রাণ হারিয়েছিলেন আটজন এবং জখম হয়েছিলেন ২৮ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আবাসন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির