সতীর্থদের হাতে ‘আদরের’ চড়-থাপ্পড় খেলেন রুডিগার

Share:

নিজস্ব প্রতিনিধি : কিল থাপ্পড় খেতে কেমন লাগে ? এই প্রশ্নটা বোধহয় আন্টোনিও রুডিগারকে করলে সবচেয়ে ভাল হয়। একমাত্র ইনি আপনার প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারবে। কেন বলছি জানেন ?  কেননা আর কারোর থেকে নয় নিজের সহকর্মীদের কাছ থেকে একটার পর একটা কিল থাপ্পড় খেয়েছেন এই জার্মান ফুটবলার। এখন প্রশ্ন থেকে যাচ্ছে রুডিগার তো নিজের দলের হয়ে গোল করেছেন, ভাল খেলেছেন তবুও তাঁকে মার খেতে হল কেন ?

আসলে বিষয়টা হল পুরোপুরি মজার ছলে করা। রিয়ালের ৩-১ গোলের জয়ে ৮৩ মিনিটে কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি রুডিগারের। লুকা মডরিচের কর্নার থেকে ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগে গোল পেল রিয়াল।গোল করেই মাঠের এক কোণে ছুটে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন জার্মান এই ডিফেন্ডার। এদিকে রিয়াল ফরোয়ার্ড এনদ্রিক ও ডিফেন্ডার এদের মিলিতাও হাঁটু ও মাথা মুড়ে ওপর হয়ে থাকা রুডিগারের পিঠে বেশ কয়েক ঘা বসিয়ে দিলেন ! ব্যস সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল সমাজমাধ্যমে।

একেবারে কিল থাপ্পড় আর কী, স্প্যানিশ সংবাদমাধ্যম যার নাম দিয়েছে ‘শাওয়ার অব স্ল্যাপস’ বা থাপ্পর-বৃষ্টি। শুধু এনদ্রিক ও মিলিতাও-ই নয়, কিলিয়ান এমবাপ্পেও রুডিগারকে একই কায়দায় অভিনন্দন জানালেন। এবার বুঝলেন তো সবটাই ছিল অভিনন্দনের কায়দা।

কেননা রুডিগার নাকি অন্যকেও এইভাবেই অভিনন্দন জানান।এটি আর কেউ নয়, খোলসা করলেন স্বয়ং এমবাপ্পেই। এই নিয়ে তিনি জানান,‘রুডিগারকে আমি চাপড়–থাপ্পড়গুলো ফেরত দিয়েছি। সে আমাকে অনেক চাপড় মারে।এবার ছিল আমার তা ফিরিয়ে দেওয়ার পালা।’

উল্লেখ্য,রিয়ালের হয়ে এই পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৫ গোল করা এমবাপ্পে গোল করলেই রুডিগার উদ্‌যাপনের ছলে তাঁর পিঠে কয়েকটা চাপড় বসিয়ে দেন। অবশ্যই সেটি মজার ছলেই। মঙ্গলবার রাতেই যেমন রুডিগারের পিঠে কয়েক ঘা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রায় সব ভিডিওতেই দেখা গেছে, রুডিগার তাঁর সহকর্মীদের পিঠে চাপড় দিয়েছেন। যেমন গতকালের ম্যাচ শেষে হুট করেই ভিনিসিয়ুস জুনিয়রের পিঠ বেশ জোরেই চাপড়ে দিয়েছিলেন রুডিগার।

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’