দুঃসংবাদ, বাইক ট্যাক্সিতে ১০ কেজির বেশি লাগেজ নেওয়া যাবে না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি ঘুরে এসে শিয়ালদা ও হাওড়া থেকে লাগেজ নিয়ে বাড়ি ফেরার জন্য বাইক ট্যাক্সি ধরেন ? এবার থেকে আপনার ব্যাগ বা লাগেজের ওজন নির্ভর করেই চরতে পারবেন বাইক ট্যাক্সি।  কারণ, অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সিতে মালবহনের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। তার মধ্যে অন্যতম, এবার থেকে ১০ কেজি ওজনের বেশি সামগ্রী বহন করতে পারবে না বাইক ট্যাক্সি। এছাড়া, যাত্রীদের ব্যাগ বা সামগ্রীর আকার বাইকের থেকে ৩৬ সেন্টি মিটারের বেশি রাখা যাবে না। একইসঙ্গে বাইকের দুপাশে ১৫ সেন্টি মিটারের বেশি জায়গা ব্যবহার করা যাবে না। বাইক ট্যাক্সির ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কমার্শিয়াল নম্বরও ।

এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ডিজি ও আইজি ট্রাফিক, লালবাজার ডিসি ট্রাফিক সহ পরিবহণ দফতরের সমস্ত আঞ্চলিক কার্যালয় ও সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

শিয়ালদা, হাওড়া থেকে ব্যাগ বা লাগেজ নিয়ে বাইক ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করেন বহুযাত্রী। বেশিরভাগ বাইকের তুলনায় অধিক সময় অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে পরিবহণ করে যাত্রীরা। ব্যাগের কারণে অনেক সময় দেখা গিয়েছে সঠিকভাবে বসতে পারে না। এছাড়া, বাইকের থেকে বড় ব্যাগ নিয়ে যাতায়াত করার সময় অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগার আশঙ্কাও থাকে। তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পরিবহণ দফতরের তরফে।

 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?