দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল, দেবীপক্ষের শুরুতেই দিলেন সুখবর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর আগেই সুখবর দিলেন টলিউড কুইন  কোয়েল মল্লিক।  দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে ছবি শেয়ার করে কোয়েল লেখেন,’ পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।‘

চলতি বছর মল্লিক বাড়ির পুজোর দরজা বন্ধ থাকছে সাধারণ মানুষের জন্য। তবে এই খবরের মাঝেও মল্লিক বাড়িতে নতুন অতিথি আশার আনন্দে মেতে উঠেছেন সকলেই। কোয়েল  পোস্ট শেয়ার করতেই মুহূর্তে আনন্দের বন্যা। ভক্তরা সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রীকে। শুধু তাই নয় পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্তের মত জনপ্রিয় তারকারাও কোয়েলকে জানিয়েছেন শুভেচ্ছা।

আরও পড়ুনঃ জয় বাংলা, অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বলী’

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব একটা কথা বলেন না কোয়েল মল্লিক। ২০২০ সালে মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় এক ফ্রেমে দেখা  গিয়েছিল কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। আর এবার ঠিক ৪ বছর পর দুর্গা পুজোর আগেই ভক্তদের দিলেন সুখবর। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজের নতুন ছবির শুটিং শেষ করেছেন কোয়েল। মনে করা হচ্ছে,  আর কিছু দিনের মধ্যেই তিনি কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন ।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল