আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইজরায়েলকে সাহায্য করলে চরম মূল্য চোকাতে হবে’, আমেরিকা-ব্রিটেনকে হুমকি ইরানের

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশ উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য।একদিকে ইরান অন্যদিকে ইজরায়েল, আক্রমণ-পাল্টা আক্রমণে ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। এমতাবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে। তবে ইজরায়েলের পাশে রয়েছে আমেরিকা সহ পশ্চিমা দেশ। ইজরায়লেকে জোর সমর্থন করছে দেশগুলি। এমন পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন ইরানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। কড়া সতর্ক বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, যদি কোনো কোনো দেশ ইরানে হামলা চালাতে ইজরায়েলকে সহায়তা করে, তাহলে তেহরান ওই দেশকে ইজরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করবে।

এই নিয়ে আমির সাইদ ইরাভানি আরও জানিয়েছেন,‘আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে। যদি কোনো দেশ আগ্রাসী ইজরায়েলকে সাহায্য করে, তবে সেই দেশটিও এই অপরাধের সঙ্গে জড়িত। সেই দেশটিও ইরানের বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত হবে।’ ইরানি দূত আরো জানান, ‘তাঁদের পরামর্শ হল তাঁরা( ইজরায়েলি সমর্থনকারী দেশ) যেন ইজরায়েলি সরকার ও ইরানের মধ্যে সংঘর্ষে না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে। এটাই তাঁদের জন্য মঙ্গল হবে।’

সদ্যই ইজরায়েলের মাটিতে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা আরও বেড়েছে। হামলা চালানোর পর আইআরজিসি জানিয়েছিল, তাঁরা হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরউশানকে হত্যার বদলা হিসেবে ইজরায়েলে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতি দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ