Breaking: বিজেপি ত্যাগের শাস্তি! রাজীবের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার

বিজেপি ছাড়ার শাস্তি পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ছাড়ার শাস্তি পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজীবের জেড ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিয়ে বিশেষ বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় প্রাক্তন বনমন্ত্রীকে ‘উপহার’ স্বরূপ দেওয়া হয় জেড ক্যাটাগরি নিরাপত্তা। যা বিজেপি ছাড়ার পরেই তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের নিরাপত্তা ফিরিয়ে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার বিজেপি ছাড়ার পরেই শাহের মন্ত্রক একই সিদ্ধান্ত নিল রাজীবের ক্ষেত্রে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই রাজ্যে জেড ক্যাটাগরি ও গোটা ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। বুধবার সেই নিরাপত্তা তোলা নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই গত ৩১ অক্টোবর তৃণমূলে ফেরেন রাজীব। আপাতত ত্রিপুরায় গুরুদায়িত্ব দেওয়া হয়েছে রাজীবকে। ২০২৪ পর্যন্ত উত্তর-পূর্বের সেই রাজ্যে তৃণমূলের সংগঠন দেখবেন রাজীব। আর তাই শাহের মন্ত্রক রাজীবের সমস্ত নিরাপত্তা তুলে নিতে পিছপা হননি।

একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই একাধিক ‘উপহার’ পান রাজীব। এমনকি ডোমজুড়ে গোহারা হারের পড়েও বিজেপির তরফে সংগঠনে রাখা হয়েছিল প্রাক্তন সেচমন্ত্রীকে। কিন্তু রাজীব দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তৃণমূলেই ফের ফিরবেন। তাই বিজেপির দিকে আর পা বাড়াতে দেখা যায়নি তাঁকে।

 

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর