বিয়ে হয়েছিল 57 বছর আগে, ভিডিও হাতে পেলেন 2024-এ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় 57 বছর আগে তোলা বিয়ের ভিডিও 2024 সালে এসে হাতে পেলেন দম্পতি। এমন ঘটনা সচরাচর শোনা না গেলেও কাকতালীয় ভাবে এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন আইলিন ও নীল টার্নবুল নামক এক স্বামী-স্ত্রী।

বিয়ে হয়েছিল 1967-র কোনও এক রঙিন দিনে। একসাথে শুরু হয়েছিল দুজনের নতুন পথ চলা। স্কটল্যান্ডেই শুরু করেছিলেন নিজেদের ছোট্ট সংসার। কিন্তু যেই মুহূর্ত থেকে জীবনের মোড় ঘুরল সেই সময়ের তেমন কোনও ভিডিও তাদের কাছে ছিল। তবে পেলেন যখন তখন বয়স হয়েছে অনেকটাই। শরীরে বাসা বেঁধেছে বার্ধক্য। বিয়ের পর কয়েক যুগ পার করে হাসিমুখে পা দিয়েছিলেন 2024 এ। আর সেই বছরই প্রবীণ দম্পতিকে উপহার দিল তাদের বিবাহের স্মৃতি।

বিয়ের সময় অনুষ্ঠানের দৃশ্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রজেক্টর ভাড়া করেছিলেন ওই দম্পতি। তবে বিয়ের পর্ব মিটে গেলেও ভুলবশত সেই ভিডিও আর নেওয়া হয়নি তাদের। স্বভাবতই প্রজেক্টেরে থেকে গেছে সেই বহু মূল্য স্মৃতি। যদিও বিয়ের অনুষ্ঠান স্কটল্যান্ডে হলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে আসেন তারা। কাজেই বিয়ের ফুটেজ আর পাওয়া হয়নি। তবে সেই অপ্রাপ্তির যন্ত্রণা একটা সময়ে কাটিয়ে উঠেছিল দম্পতি। কিন্তু কথায় আছে, যা হওয়ার তা ঠিক হবে। এবার সেই মন্ত্রই যেন কাজে লেগে গেল।

আরও পড়ুন:ড্রোন উড়িয়েই বিশ্ব রেকর্ড ক্যানসার আক্রান্তে

উল্লেখ্য, অন্যান্য দিনের মতোই সোশ্যাল মিডিয়ায় চোখ বোলাচ্ছিলেন বৃদ্ধা। হঠাৎই সামনে আসে বহুবছর পুরনো তাদের বিয়ের সেই ভিডিও। সূত্র যদিও ফেসবুক গ্রুপ। সমাজ মাধ্যমে ওই ভিডিও আপলোড করেছেন স্কটল্যান্ডের আরেক বৃদ্ধা। সম্ভবত তিনিও ওই দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া প্রায় 60 বছর আগের ভিডিও দেখে আনন্দে আত্মহারা হয়েছেন অস্ট্রেলিয়ান দম্পতি।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ