দুরন্ত ছন্দে ব্রাজিল, পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন রাফানিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ বাছাই ফুটবলে সমর্থকদের বিরাট উপহার দিল ব্রাজিল। বুধবার(১৬ অক্টোবর)ভোরে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-০ গোলে পেরুকে হারিয়েছে। জোড়া গোল করেছেন রাফিনহা। দুটোই পেনাল্টিতে পাওয়া। অন্য দুই গোল করেন আন্দ্রেজ পেরেইরা ও লুইজ হেনরিক। এই জয়ের ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে।

১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৬। সমান পয়েন্ট নিয়ে উরুগুয়ে তৃতীয় স্থানে রয়েছে। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বিয়ার পয়েন্ট হল ১৯। অন্যদিকে পেরুর পয়েন্ট ৬। দশ দলের এই প্রতিযোগিতায় তাঁদের অবস্থান নবম। তবে সবথেকে নিচে রয়েছে চিলি। তাদের মোট সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।

ব্রাজিলের এবারের বাছাইপর্বে এটি হল পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্ত-মহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে ওই রাফিনহার গোলে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টিতে গোল করেন তিনি। সাভিনহোকে ফাউল করায় এই পেনাল্টি পেয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে পেরেইরা ও হেনরিক গোল করে ব্রাজিলের বড় জয় সামনে আনেন।

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই মহীশূরে দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর, ভিডিও ভাইরাল

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের