‘হাম দো, হামারা দো’ অতীত, দম্পতিদের ১৬ বাচ্চার জন্ম দেওয়ার নিদান মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর(Chandrababu Naidu) পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মুথুভেল করুণানিধি স্ট্যালিনের(M.K. Stalin) মুখেও শোনা গেল একই সুর। মাত্র দুটি নয়, একাধিক সন্তান(Multiple Baby Planning) জন্ম দেওয়ার ব্যাপারে দম্পতিদের উৎসাহ দিচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এখন নবদম্পতিদের অন্তত ১৬ টি করে সন্তান জন্ম দেওয়ার সময় এসেছে। সম্প্রতি চেন্নাইতে হিন্দু ধর্মীয় ও এনডাউমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে এমন কথাই শোনা গেল।

আরও পড়ুনঃ লোকাল ট্রেনে হেনস্থার শিকার তরুণী, প্ল্যাটফর্মে ফেলে মারা হল বয়ফ্রেন্ডকে

এদিন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের উপস্থিতিতে ৩১ জোড়া হিন্দু দম্পতির শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা শুনে অনেক দম্পতির ঠোঁটের কোণেই ফুটে উঠেছিল হাসির ঝিলিক। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন সময় এসেছে বিয়েতে ষোল দান নেওয়ার পরিবর্তে ১৬টি সন্তান নেওয়ার। এছাড়াও এদিন হিন্দু মন্দিরগুলির পরিচর্যা এবং সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণে খুশি হয়ে মানব সম্পদ ও সামাজিক ন্যায়বিচার মন্ত্রী শেখর বাবু ও ডিএমকে সরকারের সদস্যদের ভূয়সী প্রসংশা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি হিন্দু মন্দিরগুলির বিপক্ষে নন। শুধু মন্দিরগুলি যাতে ভুল হাতে হস্তান্তরিত হয়ে ভয়ঙ্কর শিবিরে পরিণত না হয় সেই বিষয়ে তিনি লক্ষ্য রাখতে চান। এছাড়াও এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আমাদের জনসংখ্যা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। এর প্রভাব আগামী দিনে লোকসভা আসনগুলিকেও প্রভাবিত করবে। তাহলে কেন আমরা অন্তত ১৬টি করে সন্তানের জন্ম দিচ্ছি না?’ এতে করে সমাজের ভারসাম্য রক্ষা হবে বলেও দাবি স্ট্যালিনের।

আরও পড়ুনঃ বিয়ের পর পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের, চাঞ্চল্য দেগঙ্গায়

এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বার্ধক্য জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে ভারসাম্য নষ্ট হবে। আধুনিক প্রজন্মের দম্পতিরা একটির বেশি সন্তান নিতে অনীহা প্রকাশ করছেন, যা মোটেই আগামী দিনের জন্য শুভ সংকেত নয়, দাবি নাইডুর।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের