১৭৪ রানে থামল কিউইরা, জিততে ভারতের চাই ১৪৭

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৪ রানে থেমে গেল। অর্থা‍ৎ ভারতকে জিততে হলে করতে হবে ১৪৭ রান। রবীন্দ্র জাদেজা একাই ৫ উইকেট নিয়েছেন। এ নিয়ে চলতি টেস্টে ১০ উইকেট শিকার করার নজির গড়লেন তিনি।

ওয়াংখেড়ে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৩৫ রান তুলেছিল সফরকারী দল। জবাবে শুভমন গিল ও ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ২৬৩ রান তোলে টিম ইন্ডিয়া। ২৮ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সিরিজ জয়ী দল। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই আকাশদীপের বলে মাত্র এক রান করে ফিরে যান কিউই অধিনায়ক টম ল্যাথাম। এর পরে ডেভন কনওয়ে ও উইল ইয়ং প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও সফল হননি। ওয়াশিংটনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কনওয়ে (২২)। অশ্বিনের বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র (৪)।

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জুটি বেঁধে ভারতীয় দলের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন ইয়ং ও ড্যারিল মিচেল। কিন্তু জাদেজার বল তুলে খেলতে গিয়ে ফিরে যান মিচেল (২১)। সেই সঙ্গে মিচেল এবং ইয়ংয়ের ৫০ রানের জুটি ভেঙে যায়। টম ব্লান্ডেলের (৪) স্ট্যাম্প ছিটকে দেন জাদেজা। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কিউইরা। একা কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা চালান ইয়ং। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সাহায্য পাননি। মারকুটে ব্যাটিং করে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালানো গ্লেন ফিলিপ্স ফেরেন ১৪ বলে ২৬ রান করে। ইশ সোধিকে (৮) ফেরান জাদেজা। কুম্ভ হয়ে লড়াই চালানো উইল ইয়ং অর্ধশতরান করার পরেই অশ্বিনের বলে তাঁর হাতে ক্যাচ তুলে বিদায় নেন। তিনি করেন ৫১ রান। শেষ বেলায় ম্যাট হেনরিকে (১০) ক্লিন বোল্ড করে কিউইদের ইনিংসে শেষ পেঁরেক পোঁতেন জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে খেলা শেষ করে কিউইরা। রবিবার  সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিন ৭ রানে অপরাজিত থাকা আজাজ পটেল এবং এগারোতম ব্যাটার উইলিয়াম ও’রৌরকে। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি। আজাজকে (৮) ফিরিয়ে নিউজিল্যান্ডকে ১৭৪ রানে থামিয়ে দেন রবীন্দ্র জাদেজা।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প