জগদ্ধাত্রী পুজোর নবমীতে বানিয়ে নিন চন্দননগরের এই বিখ্যাত ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : জগদ্ধাত্রী পুজোয় আলোর রোশনাই ভরে ওঠে চন্দননগর থেকে শুরু করে বাংলার বিভিন্ন জেলায় এই পুজো বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে চন্দননগর, কৃষ্ণনগর, চাঁদপাড়া প্রভৃতি স্থানে জগদ্ধাত্রী পুজো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ হল পুজোর নবমী৷ আজকের দিনে বাহারি আলোকমালায় আলোকিত হয়ে ওঠে হুগলি জেলা সুন্দর শহর চন্দননগর ৷ জানেন কি চন্দননগরে দেবীর ভোগে কি থাকে ? এই ভোগের অন্যতম হল ছানার কালিয়া। এছাড়াও দেবীকে খিচুড়ি, পোলাও, আলুর দম, লাবড়া, পায়েস, মিষ্টি ও বোঁদে নিবেদন করা হয়ে থাকে। তাহলে বাড়িতেই বানিয়ে নিন ছানার কালিয়া। এই কালিয়া খেতে খুবই ভাল হয়। দেবীকেও নিবেদন করতে পারবেন। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : এক লিটার দুধের ছানা (পাতিলেবুর রস দিয়ে বানানো),আদা বাটা, মৌরি বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, টুকরো লবঙ্গ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কাজু, কিসমিশ, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মত লবন, চিনি, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী জল, ফেটানো টকদই ও টমেটো পিউরি

প্রণালী : প্রথমে ছানার জল ফেলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর ভালো করে লেবু দিয়ে মেখে নিতে হবে।

এরপর কড়াইতে ঘি গরম করে কাজু কিসমিশ ভেজে তুলে নিতে হবে। এরপর আবারো কড়াইতে ঘি গরম করে তেজপাতা, লবঙ্গ,এলাচ ও দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এবার ওর মধ্যে একে একে আদা বাটা,মৌরি বাটা, টমেটো পেস্ট, হলুদগুঁড়ো,জিরে ধনে গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে।

এরপর জল কমে এলে এতে ফেটানো টকদই, পোস্ত বাটা, কাজু বাটা, চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আবারো অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে। এরপর জল ঘন হয়ে এলে ওর মধ্যে মেখে রাখা ছানা, ঘিয়ে ভাজা কাজু কিসমিশ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর গ্রেভির মত হয়ে এলে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে ঘিয়ে ভাজা কাজু কিসমিস ছড়িয়ে দিন। এবার গরম গরম ভাত,পোলাও,রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারেন নিরামিষ ছানার এই কালিয়া। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল