দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত তিন, আহত ছয়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রচণ্ড যানজটের কারণে রেল গেট ফেলা সম্ভব হয়নি। ফলে রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস। আর তখনই সাক্ষা‍ৎ যমদূতের মতো ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন এসে ধাক্কা মারে বাসটিকে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের তিন যাত্রী। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শাহ জামান সংবাদমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেটের কাছে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে লেভেল ক্রসিংয়ের রেলগেট ফেলা সম্ভব হয়নি। রেললাইনের উপরেই দাঁড়িয়ে পড়ে কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহণ নামে এক বেসরকারি সংস্থার বাস। তখনই ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। প্রচণ্ড দাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পুলিশ ও দমকল বিভাগকে খবর পাঠানো হয়। দমকল কর্মীরা এসে বাসের ভিতর থেকে দুই যাত্রীর নিথর দেহ উদ্ধার করেন। পাশাপাশি বাসের সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও এক যাত্রী মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে।     

দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পুলিশি নিস্ক্রিয়তার কারণে এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হয়। যানজটের কারণে রেলগেট ফেলা সম্ভব হয় না।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ