চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার মাটিতে ইউক্রেনকে হামলার অনুমতি দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের ডঙ্কা। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব ক্রমশ আরও জটিল হচ্ছে। এদিকে সর্বদা ইউক্রেনের পাশে রয়েছে পরম মিত্র দেশ আমেরিকা। এর মধ্যে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে গভীরে হামলা চালানোর অনুমতি দিল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এতে করে ইউক্রেন-রাশিয়া সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই নিয়ে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছে,ইউক্রেন এখনও অবধি দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে অভিযান-সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এই নিয়ে আর তেমন কিছু জানে না আমেরিকা।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। এর দুই মাস আগে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিল। অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্তসংলগ্ন অঞ্চল থেকে দূরে দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কথা রাখলেন বাইডেন।

এদিকে বিষয়টিকে মোটেও ভাল চোখে দেখছে না পুতিনের দেশ। আমেরিকার দেওয়া মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে আগেই সতর্কতা দিয়েছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিসাস।

সামাজিক মাধ্যমে আন্দ্রেই ক্লিসাস জানিয়েছেন, ইউক্রেন যখনই আমেরিকার দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বেশি দেরি নেই।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ