চা’র সঙ্গে ‘টা’ চাই? জিভে জল আনবে ‘লটে মাছের এই চপ’

Share:

নিজস্ব প্রতিনিধি : রোজ রোজ একঘেঁয়ে খেতে কারোরই ভাল  লাগে না। খাবারে থাকা চাই নতুনত্ব। বাঙালি মানেই মৎসপ্রেমী।শীতের আমেজ পড়তে শুরু করেছে।বাঙালির ‘চায়ের আড্ডা’ চিরকালের। ‘চায়ে’র সঙ্গে আবার ‘টাও’ থাকা চাই। যদি চায়ের সঙ্গে মাছের স্ন্যাকস যোগ হয় তবে তো মন্দ হয় না। নইলে যে ‘স্বাদের ষোলো কলা পূর্ণ হবে না’। তাই তো চায়ের সঙ্গে রইল সেরা কম্বিনেশন। সুস্বাদু এই স্ন্যাকসের স্বাদ চায়ের সঙ্গে একেবারে পারফেক্ট।দেরি না করে জেনে নিন কীভাবে বানাবেন মুচমুচে ‘লটে মাছের চপ’।

উপকরণ : ১০ টি লটে মাছ, দারচিনি, ছোট এলাচ, গোটা ধনে, ২টি ডিম, ২০০ গ্রাম বিস্কুটের গুঁড়ো ,পাঁচফোড়ন, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচালঙ্কা কুচি, ২টি আলুসেদ্ধ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, স্বাদমতো লবন ও পরিমাণ মত তেল সঙ্গে পছন্দমত সয়া সস

প্রণালী : প্রথমে লবন, হলুদ মাখিয়ে লটে মাছগুলি ৫ মিনিট মত সেদ্ধ করে নিন।এরপর জল ঝরিয়ে ভাল করে কাঁটা বেছে নিন।এবার গোটা মশলাগুলি কড়াইয়ে ভাল করে সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নিন।

এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে গুঁড়োমশলা আর লবন মিশিয়ে দিন। এবার আলু সেদ্ধ, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন পুরের সঙ্গে। শেষে বানিয়ে রাখা ভাজামশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

পুর ঠান্ডা হয়ে গেলে চপের আকারে গড়ে ডিমের গোলায় ডুবিয়ে নিন। এবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন ভাল করে। এবার বানিয়ে রাখা চপগুলি ফ্রিজে রেখে দিন। আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিন। উপর থেকে বিটলবন আর চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন। এর সঙ্গে পছন্দমত সস ছড়িয়ে দিতে পারেন।

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক ও তার ছেলে

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে