মণিপুর- আদানি নিয়ে আলোচনা হোক শীতকালীন অধিবেশনে, দাবি বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদে  শীতকালীন অধিবেশন । তাই রবিবার ছিল সর্বদলীয় বৈঠক। আর সেখানেই একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন বিরোধী  শিবির। তাদের দাবি আদানি এবং মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে হবে  শীতকালীন অধিবেশনে ।  আদামিকাল সংসদে আলোচ্য প্রথম বিষয় হিসেবেই এই বিষয়গুলি নিয়ে যেন আলোচনা করা হোক।

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে আদানি ঘুষ কেলেঙ্কারি নিয়ে আলোচনার অনুমতি দেওয়ার জন্য তাঁর দল সরকারকে চাপ দিয়েছে। এছাড়া মণিপুরের হিংসা, বেকারত্ব বৃদ্ধি, উত্তর ভারতের দূষণ এবং লাগাতার ঘটে চলা ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা চেয়েছে বিরোধিরা। বলা বাহুল্য, এদিন অধিবেশন চলাকালীন যাতে শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকে, তা নিশ্চিত করতেই অধিবেশনের আগে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রের তরফে। আর সেখানেই এই একাধিক ইস্যু নিয়ে সরব হলেন বিরোধীরা ।

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দু’দিন পর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বলা বাহুল্য , চলতি বছর শীতকালীন অধিবেশনে মোদি সরকার দুটি বিল আনতে পারে। একটি  ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ আর অন্যটি ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ইতিমধ্যেই এই দুই বিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক।  একতরফা ভাবে বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। সেই নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। তাই এই দুটি বিল   নিয়ে শীতকালীন অধিবেশনে শুরু হতে পারে বিতর্ক।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার