প্রসেনজিতের সঙ্গে গোপনে প্রেম? প্রশ্ন করতেই চমকপ্রদ উত্তর ঋতুপর্ণার, কি ঘটল তারপর!

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তম-সুচিত্রার(Uttam-Suchitra) কালজয়ী জুটির পর বাংলা ছবির জগতে পরবর্তী জনপ্রিয় জুটি হয়ে ওঠেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা(Prosenjit-Rituparna)। একের পর এক হিট ছবির মাধ্যমে নির্মাতাদের পছন্দের তালিকায় সহজেই নাম লিখিয়ে ফেলেন তাঁরা। ইতিমধ্যেই একসঙ্গে কাজ করে ফেলেছেন ৫০টি ছবিতে। মাঝে অবশ্য ১৫ বছর কাজ করেননি এই জুটি। এরপর ‘প্রাক্তন’(Praktan Bengali Movie) ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় কামব্যাক করে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন এই জুটি। তবে এই জুটির ব্যক্তিগত রসায়ন নিয়ে‌ও দর্শকদের কৌতুহল তুঙ্গে।

আরও পড়ুনঃ জোর করে পোশাক খুলিয়ে নগ্ন ফটোশুটের চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধর নাবালিকাকে!

সত্যিই কি প্রসেনজিতের সঙ্গে প্রেম ছিল ঋতুপর্ণার? অনস্ক্রিন সম্পর্ক রূপ নিয়েছিল বাস্তবে? এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে নীরবতা ভাঙেন খোদ ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। তিনি বলেন, ‘২৪ ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা ও নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এর উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর বরং রহস্যই থাক। মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াক যুগ যুগ ধরে। সেটাই তো ম্যাজিক।’

আরও পড়ুনঃ রাজ্যের আইনশৃঙ্খলার উপরে তীক্ষ্ণ নজর রাখতে নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম

ঋতুর সঙ্গে প্রেম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা বেশ সুকৌশলে এড়িয়ে যান প্রসেনজিৎ। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, একসময় বেশ ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। পরপর ছবি করার সুবাদে উভয়ের ঘনিষ্ঠতা গাঢ় হয়ে উঠতে বেশি সময় লাগেনি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ভেঙে যায় তাঁদের প্রেমের সম্পর্ক। এরপর সঞ্জয়কে বিয়ে করে সিঙ্গাপুরে পাড়ি দেন ঋতুপর্ণা। অন্যদিকে প্রসেনজিৎ বিয়ে করেন অভিনেত্রী অর্পিতা পালকে। তবে উভয়ের অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মধ্যে সমান জনপ্রিয়।

অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, কয়েক ঘন্টা পর ক্লাবঘরে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

১৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ, অভিষেককে হুঁশিয়ারি বিধাননগর আদালতের

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!